শিরোনাম
ঢাকা অফিস :: | ১০:১৮ এএম, ২০২২-০১-১৫
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য মালির উদ্দেশে দেশ ছেড়েছেন পুলিশের ১৪০ সদস্য। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দিনগত রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে পশ্চিম আফ্রিকার মালির রাজধানী বামাকোর উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তারা।
কমান্ডার মোহাম্মদ শাহিনুর আলম খানের নেতৃত্বে Bangladesh Formed Police Unit (BANFPU)-2 এর চতুর্থ রোটেশনের ৭০ জন ও ডেপুটি কমান্ডার মো. স্নিগ্ধ আখতারের নেতৃত্বে Bangladesh Formed Police Unit (BANFPU)-1 এর অষ্টম রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।
ডিআইজি (অপারেশনস ও অতিরিক্ত দায়িত্বে মিডিয়া অ্যান্ড প্ল্যানি) মো. হায়দার আলী খান ও ইউএন অ্যাফেয়ার্স (অপারেশনস) উইংয়ের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান।
২০১৩ সাল থেকে BANFPU-1, MINUSMA জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মালির বামাকোতে বাংলাদেশ পুলিশের সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
২০১৭ সাল থেকে BANFPU-2, MINUSMA মালির উত্তর ভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে।
অত্যন্ত দুর্গম ভৌগোলিক অবস্থান ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে বাংলাদেশ পুলিশের সদস্যরা অত্যন্ত সাহসিকতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : টেকনাফে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : উত্তরের পঞ্চগড় থেকে দক্ষিণ-পূর্বের সীমান্ত শহর কক্সবাজার— দেশের দুই প্রান্তকে সরাসরি এক সুতোয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited