চট্টগ্রাম   রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ই-সিমের যুগে প্রবেশ করছে দেশ

বিনোদন ডেস্ক    |    ০৩:৫২ পিএম, ২০২২-০৩-০৩

ই-সিমের যুগে প্রবেশ করছে দেশ

ই-সিমের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৭ মার্চ থেকে ই-সিম দেশের বাজারে পাওয়া যাবে। গ্রামীণফোন দেশে প্রথম বারের মতো ই-সিম চালু করছে।
‘ফোরজি ই-সিম: পরিবেশ-বান্ধব ডিজিটাল সিমের এখনই সময়’ স্লোগানে গ্রামীণফোনের গ্রাহকরা এখন ই-সিম সমর্থন করে এমন ডিভাইসে প্লাস্টিক সিম কার্ড ছাড়াই কানেক্টিভিটির সম্পূর্ণ সুবিধা উপভোগ করতে পারবেন।
গ্রামীণফোনের নতুন ই-সিম সংযোগ পেতে হলে ক্রেতাদের ই-সিম সমর্থন করে এমন ডিভাইস নিয়ে গ্রামীণফোনের এক্সপেরিয়েন্স সেন্টার (ঢাকা ও চট্টগ্রাম) এবং নির্ধারিত গ্রামীণফোন সেন্টারে গিয়ে বায়োমেট্রিক নিবন্ধন প্রক্রিয়া শেষ করে ই-সিমের জন্য অনুরোধ করতে হবে। সিম কেনার প্রক্রিয়া অনুসরণ করে গ্রামীণফোনের অনলাইন শপের মাধ্যমেও ই-সিমের জন্য অনুরোধ করা যাবে।

ই-সিম সমর্থন করে এমন ডিভাইসে থাকা ক্যামেরা দিয়ে কিউআর কোড স্ক্যান করে ই-সিম সক্রিয় করতে ইন্টারনেট সংযোগ (মোবাইল ডাটা অথবা ওয়াইফাই) চালু করতে হবে। এর ফলে প্রচলিত সিম কার্ডে যে ঝামেলা রয়েছে তা দূর হবে।
একাধিক নেটওয়ার্ক এবং নম্বর একটি ই-সিমে সংযুক্ত করা যাবে। তবে এটি নির্ভর করবে হ্যান্ডসেটের ওপর।
এ বিষয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, এ ধরনের উন্নত ও পরিবেশ-বান্ধব প্রযুক্তি বাংলাদেশে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। এ প্রযুক্তি ব্যবহারে অগ্রণী হিসেবে, এ যাত্রায় যুক্ত হতে আমরা সবাইকে আমন্ত্রণ জানাই।
জিএসএমই, ইটিএসআই, গ্লোবাল প্ল্যাটফর্ম এবং সিমঅ্যালায়েন্স দ্বারা স্বীকৃত ই-সিম ভবিষ্যতের কানেক্টিভিটি হয়ে দাঁড়াবে এবং এটি টেলিকম খাতের ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ই-সিম সম্পর্কে বিস্তারিত জানা যাবে গ্রামীণফোনের ওয়েবসাইট থেকে।
 

রিটেলেড নিউজ

কক্সবাজার ও চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: রোববার দিনভর একাধিক কর্মসূচি

কক্সবাজার ও চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: রোববার দিনভর একাধিক কর্মসূচি

আমাদের ডেস্ক : : এক দিনের বিশেষ সফরে আগামী রোববার (৯ আগস্ট) কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমা...বিস্তারিত


রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: দেশে ভরিতে বাড়ল প্রায় ১০ হাজার টাকা

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: দেশে ভরিতে বাড়ল প্রায় ১০ হাজার টাকা

আমাদের ডেস্ক : : আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বগতির প্রভাবে দেশের বাজারেও আকাশচুম্বী হয়েছে স্বর্ণের দাম। এক লাফ...বিস্তারিত


স্বাধীন ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার নিয়ে ফিরে আসছে ফ্রীডম পার্টি

স্বাধীন ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার নিয়ে ফিরে আসছে ফ্রীডম পার্টি

আমাদের ডেস্ক : : বাংলাদেশ আজ তার ইতিহাসের এক ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে জনমানুষ, দেশ এবং আমাদের সার্বভৌমত্বের প্রতি নত...বিস্তারিত


কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৮তম জন্মদিন আজ

কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৮তম জন্মদিন আজ

আমাদের ডেস্ক : : সাম্যবাদের কবি সুকান্ত ভট্টাচার্য্যরে ৯৮তম জন্মদিন আজ বৃহস্পতিবার। প্রগতিশীল এ তরুণ বিপ্লবী কব...বিস্তারিত


রাষ্টীয় শোকের দিনে জেলা আওয়ামী লীগের সভায় বক্তারা জামায়াত শিবিরের উগ্র নাশকতার বিচার হবে।

রাষ্টীয় শোকের দিনে জেলা আওয়ামী লীগের সভায় বক্তারা জামায়াত শিবিরের উগ্র নাশকতার বিচার হবে।

আমাদের ডেস্ক : : কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডে হতাহ...বিস্তারিত


গরমে নিন চোখের যত্ন

গরমে নিন চোখের যত্ন

আমাদের ডেস্ক : : এখনও তীব্র গরম শুরু না হলেও দিনের আবহাওয়া ক্রমাগত বাড়ছে। গরম যত আসতে থাকবে দেখা দেবে নানা শারীরিক ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর