শিরোনাম
ঢাকা অফিস :: | ১১:২৫ এএম, ২০২২-০৩-১৭
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ নতুন নির্বাচন কমিশন (ইসি) কে সাহসিকতার সাথে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। আজ সন্ধ্যায় ইসির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে তার সঙ্গে দেখা করার সময় তিনি এ নির্দেশনা দেন।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে জানান, "নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং নির্বাচন পরিচালনার ক্ষেত্রে ইসির ভূমিকাই মুখ্য।" দায়িত্ব পালনের সাথে ক্ষমতা অঙ্গাঙ্গিভাবে জড়িত উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেন, দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য ক্ষমতার যথাযথ প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি হামিদ আশা করেন, নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। তিনি সকলের কাছে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল, নির্বাহী বিভাগসহ সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করারও আহ্বান জানান।
প্রেস সচিব জানান, সাক্ষাতকালে নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারগণ দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।
প্রতিনিধি দলে ছিলেন নির্বাচন কমিশনার মোঃ আহসান হাবিব খান, বেগম রাশিদা সুলতানা, মোঃ আলমগীর ও আনিচুর রহমান- এবং ইসি সচিব মোঃ হুমায়ুন কবির খন্দকার।
এসময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited