শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৬:৪২ পিএম, ২০২৪-০৭-২৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক দেশব্যাপী ধ্বংসযজ্ঞে আহত পুলিশ সদস্যদের দেখতে আজ রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন করেছেন। তিনি আজ বিকেলে আহত পুলিশদের সাথে কিছু সময় কাটিয়েছেন এবং তাদের স্বাস্থ্যের অবস্থা ও তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য গৃহীত ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। প্রধানমন্ত্রী আহত পুলিশ কর্মীদের দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
গুরুতর আহত পুলিশদের অবস্থা দেখার পরে এবং তা-বের সময় তাদের উপর অমানবিক নির্যাতনের নির্মমতা শুনে, তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। তাকে তার অশ্রু সংবরণ করার চেষ্টা করতে দেখা গেছে।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোঃ জাহাঙ্গীর আলম, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিশেষ শাখার (এসবি) প্রধান মোঃ মনিরুল ইসলাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।
সিপিএইচের পরিচালক (ডিআইজি) শেখ মোঃ রেজাউল হায়দার এ সময় প্রধানমন্ত্রীকে আহত পুলিশদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য গৃহীত ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন।
শেখ হেলাল এমপি, মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোঃ নাঈমুল ইসলাম খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্র জানিয়েছে, দেশব্যাপী সহিংসতার সময় হামলার শিকার ৩৯ জন পুলিশ এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দেশব্যাপী তা-বে তিনজন পুলিশ নিহত এবং ১১৩১ জন আহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যরা হলেন- পরিদর্শক মাসুদ পারভেজ ভূঁইয়া, সহকারী উপ-পরিদর্শক মোঃ মুক্তাদির ও নায়েক মোঃ গিয়াসউদ্দিন।
এর আগে প্রধানমন্ত্রী সাম্প্রতিক দেশব্যাপী সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল (ঢামেক) এবং পঙ্গু হাসপাতাল নামে পরিচিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর) পরিদর্শন করেন।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited