শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৫:৫২ পিএম, ২০২২-০২-২২
দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু এই সফরে দলের সঙ্গে কোনো স্পিন বোলিং কোচ পাচ্ছে না অসিরা। প্রায় এক দশক পর স্পিন কোচ ছাড়াই উপমহাদেশ সফর করবে তারা।
গত ৬ বছর ধরে অস্ট্রেলিয়ার স্পিন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। কিন্তু তিনি এবার দলের সঙ্গে পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে অসম্মতি প্রকাশ করেছেন। আর এ সময়ের মধ্যে কোনো স্পিন কোচও পাচ্ছে না অসিরা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন স্পিন কোচ হিসেবে কাজ করার জন্য নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে যোগাযোগ করেছে তারা। কিন্তু হাতে সময় কম থাকায় এ চুক্তি হওয়ার আগেই পাকিস্তান সফরে বেরিয়ে যাবে প্যাট কামিন্সের দল।সবশেষ ২০১৩ সালের ভারত সফরে অস্ট্রেলিয়া দলের সঙ্গে ছিল না কোনো স্পিন বোলিং কোচ। সেবার টেস্ট সিরিজে ৪-০তে হোয়াইটওয়াশ হয়েছিল তারা।
আগামী ৪ মার্চ থেকে শুরু হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টেস্ট সিরিজ। পরের দুই ম্যাচ হবে ১২ ও ২১ মার্চ থেকে। টেস্ট সিরিজের তিন ম্যাচ হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে।এরপর ওয়ানডে সিরিজের তিন ম্যাচ যথাক্রমে ২৯ মার্চ, ৩১ মার্চ ও ২ এপ্রিল তারিখে। সবশেষ ৫ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited