চট্টগ্রাম   রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কক্সবাজার সদর হাসপাতালে সেবার মান বেড়েছে, সেবা প্রার্থীরা খুশি

আন্তঃ ও বর্হি বিভাগে বেড়েছে সেবা

নিজস্ব প্রতিবেদক    |    ০৯:৫৪ এএম, ২০২৩-১২-০১

কক্সবাজার সদর হাসপাতালে সেবার মান বেড়েছে, সেবা প্রার্থীরা খুশি

 

লুৎফুর রহমান কাজল: 

কক্সবাজার সদর হাসপাতালের অনুমোদিত ধারণক্ষমতা ২৫০ শয্যার। কক্সবাজার সদর এই হাসপাতালটি ২৫০ শয্যার হওয়া সত্বেও এই হাসপাতালে প্রতিদিন ( প্রায় ১ হাজারের) ও অধিক রোগী ভর্তি হচ্ছে। যা হাসপাতালের ধারণক্ষমতার চেয়ে ও প্রায় ৩গুন বেশি। ফলে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার, নার্স ও স্টাফদের প্রতিনিয়ত সামলাতে হচ্ছে বাড়তি রোগীদের চাপ।

কক্সবাজার সদর হাসপাতালের ডাক্তার,নার্স ও স্টাফদের বাড়তি রোগীর চাপ এবং চিকিৎসক সংকট, জনবল সংকট ও অবকাঠামোগত সমস্যা থাকা সত্ত্বেও তারা রোগীদের কাঙ্খিত সেবা দিয়ে যাচ্ছে।  কাঙ্খিত সেবা পেয়ে সাধারন রোগী এবং রোগীর স্বজনরা ও খুশি।


কক্সবাজার সদর হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক ডাঃ মং টিং ঞো বলেন, এই হাসপাতালটিতে অনুমোদিত রোগীর ধারণক্ষমতা ২৫০ শয্যার। ২৫০ শয্যা হওয়া সত্বেও হাসপাতালে নিয়মিত ভর্তি রোগী  থাকেন প্রায় ১ হাজারের ও অধিক  , যা এই হাসপাতালের ধারণক্ষমতার চেয়ে অধিক ও প্রায়  ৩গুণ। অন্যদিকে, আউটডোরে ও প্রতিদিন প্রায় ১,৮০০ (আঠারো শত) জনের ও বেশি রোগী দেখতে আউটডোর বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার, কনসালটেন্ট ও মেডিকেল অফিসারগণ প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন। আউটডোর বিভাগে রয়েছে মেডিসিন, সার্জারী, অর্থোপেডিক্স ,চর্ম ও যৌন,  স্ত্রী ও প্রসূতি, নাক-কান-গলা, চক্ষু, দন্ত, কার্ডিওলজি, ফিজিক্যাল, মানসিক,  নিউরো মেডিসিন,  ফার্মেসী ও ক্যাফেটেরিয়া । এতে করে নানা সংকটের মুখে পড়তে হচ্ছে এবং সেবার মান ও পরিবর্তন হচ্ছে। বাড়তি রোগীদের চাপ থাকা সত্ত্বেও  ডাক্তার, নার্স ও স্টাফরা রোগীদের পর্যাপ্ত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। 

কক্সবাজার সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোহাম্মদুল হক থেকে জিজ্ঞাসা করা হলে রোগীদের এমন বাড়তি চাপ প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতালের সব কিছু নতুনত্বের  ফলে বাড়তি রোগী সামলাতে  প্রতিনিয়ত হিমশিম খেতে হয় ডাক্তার, নার্স ও স্টাফদের । বাড়তি রোগীর চাপ থাকলে ও হাসপাতালে আসা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন বলে তিনি জানিয়েছেন । তিনি আরও বলেন হাসপাতালের নতুন  তত্ত্বাবধায়ক ডাঃ মং টিং ঞো-এর তদারকিতে রোগীরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন ও তারা খুশি হচ্ছেন । 

চক্ষু বিভাগের মেডিকেল অফিসার  ডাঃ অং স্যাইন থোয়াই (জিমি) বলেন , আমাদের প্রতিনিয়ত বাড়তি রোগীদের পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে হচ্ছে । তারপর ও আমরা হাসপাতালে আসা প্রত্যেক রোগীদের তাদের কাঙ্খিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। 

চর্ম ও যৌন রোগ বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাদমান রহমান (সৌমিক)  বলেন, আধুনিক ও উন্নত মানের  বহিঃবিভাগে রোগীর সংখ্যা বেড়েই চলছে। চর্ম ও যৌন রোগ বিভাগে প্রতিদিন ৩৫০ বা এর  অধিক রোগী সেবা গ্রহণ করে থাকে বলে তিনি জানিয়েছেন ।

বহিঃ বিভাগের মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইরফান বলেন, হাসপাতাল আধুনিকায়নের ফলে  প্রতিদিনই রোগীদের সংখ্যা ক্রমানুসারে বাড়তেছে। রোগীদের সংখ্যা এতটাই বেশি হয়ে যায় যে রোগীদের অবকাঠামোগত সংকটে পড়তে হয়। অবকাঠামোগত সমস্যার কারণে রোগীদের দাঁড়িয়ে চিকিৎসা সেবা নেওয়ার জন্য ও হিমশিম খেতে হয়। হিমশিম খাওয়া সত্ত্বেও হাসপাতালে আসা প্রত্যেকটা রোগীকে পর্যাপ্ত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। 

পাওয়া সূত্র মতে, বাংলাদেশে রোহিঙ্গারা ২০১৭ সালে আসার পর থেকে কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসা সেবার সকল প্রকার ধরন ও অবকাঠামোগত উন্নয়নসমূহ নতুনভাবে সাজানো হয় ও সেবার মান আগের তুলনায় অনেক গুণ এগিয়ে গেছে। সেবার মান আগের তুলনায় বেড়ে যাওয়ার ফলে  হাসপাতালে আসা রোগীদের ও অনেকাংশে দুর্ভোগ কমে গেছে।

আমান উল্লাহ নামে হাসপাতালে আসা এক রোগী বলেন , আমি চর্মরোগ, এলার্জির চিকিৎসার জন্য আসছিলাম। আমার সাথে ডাক্তারদের কথা গুলো শুনে অনেক ভালো লাগলো এবং হাসপাতালের সেবার মান আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। 

ফাতেমা আক্তার নামে হাসপাতালে আসা এক রোগী বলেন , এখানে প্রচুর রোগী হওয়ার কারণে বেড সংকট দেখা দেয়। কিন্তু, নানা সংকট ও  সীমাবদ্ধতা থাকার পরও আমরা সাধারণ রোগীরা পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছি এবং খুশি।


উখিয়া থেকে আসা রোগী ছখিনা খাতুন ও স্বজন মোঃ মাবুদ  বলেন, হাসপাতালে বেড না পেয়ে আমরা হাসপাতালের বারান্দার মেঝেতে চিকিৎসা নিচ্ছি। সদর হাসপাতালে সবসময় সিট পাওয়া যায়না। আমরা বারান্দায় থেকে চিকিৎসা সেবা নিলে ও হাসপাতালের ডাক্তার ও নার্সরা আমাদের পর্যাপ্ত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এবং আমাদের প্রতি মানবিকতা দেখাচ্ছেন। 

গর্জনিয়া থেকে আসা এক রোগীর স্বজন আব্দুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ সদর হাসপাতালে আমার রোগীর ভালো সেবা পাচ্ছি। ডাক্তারেরা ঘুরে ঘুরে প্রত্যেক রোগীদের দেখে যাচ্ছেন ও সেবা দিয়ে যাচ্ছেন।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত


আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত


সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত


আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত


রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর