শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১১:২১ এএম, ২০২২-০৪-০৬
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে যেন জয়ের কোনো ইচ্ছেই ছিল না অ্যাটলেটিকো মাদ্রিদের। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির মাঠে খেলতে গিয়ে গোল করার ন্যুনতম চেষ্টাও তারা করেনি। উল্টো নিজেদের রক্ষণে বাস পার্কিংয়েই ব্যস্ত ছিল সারাক্ষণ। অবশ্য অ্যাটলেটিকোর এই ১১ জনের বাস ভেঙে জয় ঠিকই তুলে নিয়েছে পেপ গার্দিওলার ম্যান সিটি। ম্যাচের ৭০ মিনিটে কেভিন ডি ব্রুইনের একমাত্র গোলে ঘরের মাঠে জয় নিয়েই ম্যাচ শেষ করেছে সিটিজেনরা। দ্বিতীয় লেগের ম্যাচে অ্য্যাটলেটিকোর মাঠে খেলতে যাবে তারা।
মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে পুরো ৯০ মিনিট শুধু রক্ষণই সামলে গেছে অ্যাটলেটিকো। সারা ম্যাচে তারা গোলের জন্য শট করে মাত্র একবার। সেটিও ছিল অফসাইড। ফলে পুরো ম্যাচে গোলের উদ্দেশ্যে একটি শটও করা হয়নি ডিয়েগো সিমিওনের শিষ্যদের। অন্যদিকে অ্যাটলেটিকোর বাস ভাঙতে মুহুর্মুহু আক্রমণ করে গেছে ম্যান সিটি। পুরো ম্যাচে অন্তত ১৫টি শট করে তারা গোলের উদ্দেশ্যে, কিন্তু লক্ষ্যে রাখতে পেরেছে শুধু দুইটি। তাই গোল পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত। ডি ব্রুইনের পা থেকে আসে জয়সূচক গোল।
ম্যাচের ৬৮ মিনিটের সময় রিয়াদ মাহরেজের জায়গা বদলি হিসেবে ফিল ফোডেনকে নামিয়েছিলেন পেপ গার্দিওলা। দুই মিনিটের মধ্যেই ম্যাচ নির্ধারণী পাসটি দেন ফোডেন। তার ডি-বক্সে বাড়ানো বল ধরে কোনাকুনি শটে দলকে উচ্ছ্বাসে ভাসান বেলজিয়ান তারকা ডি ব্রুইন।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited