শিরোনাম
উখিয়া প্রতিনিধি | ০৮:০৭ পিএম, ২০২৬-১০-২৭
উখিয়া উপকূলীয় প্রতিনিধি: ইউসুফ নুর
কক্সবাজারের উখিয়ার ছোট ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খনন করতে গিয়ে ভূগর্ভ থেকে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। গ্যাস বের হওয়ার পরপরই মাটি থেকে আগুন জ্বলতে দেখা যায়। এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) কক্সবাজারের উখিয়া উপজেলার ছোট ইনানী এলাকার মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় টিউবওয়েল স্থাপনের কাজ চলাকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির আঙিনায় নলকূপ বসানোর জন্য মাটি খনন করার সময় হঠাৎ মাটির নিচ থেকে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে বের হওয়া গ্যাসে আগুন জ্বলে ওঠে। মাটি থেকে আগুন জ্বলতে দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগ দেখা দেয়।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়। নলকূপ খনন করতে গিয়ে এভাবে গ্যাস বের হওয়া এবং আগুন জ্বলে ওঠার ঘটনায় অনেকে বিস্ময় প্রকাশ করেন।
তবে মাটির নিচ থেকে বের হওয়া গ্যাসের প্রকৃত উৎস কী, এটি প্রাকৃতিক গ্যাস কি না এবং ওই এলাকায় গ্যাসের কোনো মজুত রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও কর্তৃপক্ষের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।
"উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের খবর পাওয়ার পরপরই তাদের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেন, "আমরা এসে এখানে আগুন জ্বলতে দেখেছি। প্রাথমিক ধারণা করা হচ্ছে, ভূগর্ভস্থ গ্যাসের উপস্থিতির কারণে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে।"
আমাদের ডেস্ক : : কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগত শেফায়ত ইসলাম নয়নের বিরুদ্ধে অফà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নে মাতামুহুরী নদীর ওপর নবনির্মিত রেল সেতুর বিকল্প পথেà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শি...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited