শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৩:২৩ পিএম, ২০২২-০১-৩১
সাড়ে পাঁচ ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াই। দুই সেটে পিছিয়ে পড়ার পর এমন এক জয়! রোববার মেলবোর্ন পার্কে টেনিস ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তন ঘটালেন রাফায়েল নাদাল।
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রাশিয়ান তারকা ড্যানিল মেদভেদেভকে ২-৬, ৬(৫)-৭(৭), ৬-৪, ৬-৪ এবং ৭-৫ সেটে হারিয়ে প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন নাদাল।
অথচ এই মানুষটি দেড় মাস আগেও জানতেন না, আর কখনও টেনিস কোর্টে ফিরতে পারবেন কি না! ইতিহাস গড়ার পর তাই ভীষণ আবেগী হয়ে পড়লেন স্প্যানিশ কিংবদন্তি।
গোড়ালির চোটটা ভোগাচ্ছে বেশ। গত বছরও অস্ত্রোপচারের পর ক্রাচ নিয়ে হাঁটাচলা করেছেন। সেই নাদালই এবার ফিরলেন রাজার বেশে। সব যন্ত্রণা মুখ বুঁজে সহ্য করে লিখলেন ইতিহাস।
ম্যাচের পর নাদাল বলেন, ‘দেড় মাস আগেও জানতাম না কোর্টে ফিরে আবার টেনিস খেলতে পারব কি না। কেউ জানেও না যে কী পরিমাণ লড়াই করে আমাকে ফিরতে হয়েছে। আজ আমি ট্রফি নিয়ে আপনাদের সামনে।’
তবে এখন নিজের ওপর নতুন করে বিশ্বাস জন্মেছে। তাই সামনের বছরও অস্ট্রেলিয়ান ওপেনে খেলার আশা ৩৫ বছর বয়সী স্প্যানিয়ার্ডের। বললেন, ‘কিছুদিন আগেও আমাকে প্রশ্ন করলে হয়তো বলতাম এটাই আমার শেষ অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু এখন আমার পাশে এই ট্রফিটা থাকার পর মনে হচ্ছে, শরীরে নতুন শক্তি এসেছে। তাই সামনের বছরও আমাকে অস্ট্রেলিয়ায় খেলতে দেখা যেতে পারে।’
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited