শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৮:৪৬ পিএম, ২০২৪-০৭-২৭
কোটা সংস্কার আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম নগরী থেকে ২৭ জন এবং বিভিন্ন থানা থেকে ১৭ জন গ্রেপ্তার হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
এ নিয়ে বিভিন্ন মামলায় গত ১১ দিনে চট্টগ্রামে মোট ৮৪৭ জন গ্রেপ্তার হলেন।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়।
সবমিলিয়ে চট্টগ্রাম নগরীর ১৯টি মামলায় ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন করে নগরের আকবরশাহ থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০ থেকে ৭৫ জনকে আসামি করা হয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে চট্টগ্রাম জেলার ১১ টি মামলায় ৩৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন,দুর্নীতি প্রতিরোধ করা এবং দেশকে দুর্নীতিমু...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভূমিকা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধকরণে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের চকরিয়ায় দিনদুপুরে ডাকাতি সংঘটিত হয়েছে। ৬-৭ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে বাড়ির লোক...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে নাফ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া দুই বন্ধুকে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited