শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:০৪ এএম, ২০২২-০৪-০৯
দেশ ও দেশের বাইরের ১০ লাখ মুসল্লিকে এবছর হজের জন্য স্বাগত জানানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। তবে হজযাত্রীদের মানতে হবে দুটি শর্ত। স্থানীয় সময় শনিবার (৯ এপ্রিল) সৌদির সংবাদ সংস্থা (এসপিএ) এ তথ্য নিশ্চিত করেছে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা দিয়ে জানিয়েছে যে, দেশের ভেতরে ও বাইরের ১০ লাখ মুসল্লি ২০২২ সালে হজ করতে পারবেন। করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে হজযাত্রীদের জন্য কিছু শর্ত রয়েছে। শর্তগুলো হচ্ছে, হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং করোনা প্রতিষেধক টিকার ডোজ সম্পন্ন করতে হবে। সৌদির বাইরে থেকে আসা মুসল্লিদের ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ দেখাতে হবে। দেশটির সরকারি তথ্যসূত্র অনুযায়ী, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেন। হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সর্বোচ্চসংখ্যক হজযাত্রীকে হজ পালন ও মসজিদে নববী পরিদর্শনের সুযোগ দিতে আগ্রহী সৌদি সরকার। একই সঙ্গে তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited