শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৩:১০ পিএম, ২০২২-০১-১৫
২০২১ সালে দুর্দান্ত পারফরম্যান্স করা পাকিস্তান ক্রিকেট দলের সদস্যের পুরস্কৃত করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়েছে তাদের হাতে।
আরব আমিরাতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সব সদস্য এবং টেস্ট দলের আবিদ আলি ও সাজিদ খানকে দেওয়া হয়েছে পুরস্কার। তাদের প্রত্যেকে পেয়েছেন ১৫ লাখ পাকিস্তানি রুপি করে। এছাড়া কোচিং স্টাফের সদস্যরা ২ থেকে ১০ লাখ রুপি পর্যন্ত পেয়েছেন।
পিসিবির এই অনুষ্ঠানে অধিনায়ক বাবর আজম, উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, পেসার শাহিন আফ্রিদি, সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, হায়দার আলি, আবিদ আলিসহ বাকিরাও উপস্থিত ছিলেন।
বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা বলেছেন, ‘দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছি আমরা এবং এজন্য খেলোয়াড়দের প্রাপ্য আদায় করবো। আমি আশা করছি ভবিষ্যতেও এই পারফরম্যান্স অব্যাহত থাকবে।’
গত বছর প্রথমবারের মতো বিশ্বকাপের ইতিহাসে ভারতকে হারিয়ে পাকিস্তান। একই আসরে সেমিফাইনালে উঠেছিল বাবর আজমের দল। এছাড়া নয়টি টেস্ট ম্যাচের সাতটিতেই জিতেছে তারা। আর টি-টোয়েন্টিতে ২৯ ম্যাচে জিতেছে ২০টি। ওয়ানডেতে ছয় ম্যাচ খেলে জয় দুইটিতে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited