শিরোনাম
ঢাকা অফিস :: | ০৩:৫০ পিএম, ২০২২-০৩-১৪
ট্রেনের অনলাইন টিকিট বিক্রি কার্যক্রমে নতুন কোম্পানি যুক্ত হওয়ায় আগামী ২১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত এ সেবা বন্ধ থাকবে বলে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন। তিনি বলেন, ওই সময়ে যেসব যাত্রী যাতায়াত করবেন তাদের শুধুমাত্র কাউন্টার থেকে টিকিট নিতে হবে। সোমবার (১৪ মার্চ) দুপুরে রেলভবনে অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম সিএনএস থেকে সহজ ডট কমকে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, আগামী ২০ মার্চ কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস লিমিটেডের (সিএনএস) মেয়াদ শেষ হচ্ছে। এখন থেকে ট্রেনের টেকিট বিক্রি করবে সহজ। অভ্যন্তরীণ সেটআপের জন্য তারা পাঁচদিন সময় নিয়েছে। ২৬ মার্চ থেকে তারা ট্রেনের টিকিট বিক্রি করবে। এই সময়টুকু অনলাইনে টিকিট বিক্রি বন্ধ থাকবে।
মন্ত্রী বলেন, যেহেতু বাংলাদেশ রেলওয়ের টিকিট ইস্যু কার্যক্রম একদিনও বন্ধ রাখার সুযোগ নেই। এ কার্যক্রম সচল রাখার লক্ষ্যে ২১ থেকে ২৫ মার্চ পর্যন্ত পাঁচদিন অনলাইনে এবং কাউন্টারে কম্পিউটারের মাধ্যমে টিকিট ইস্যু করার পরিবর্তে ম্যানুয়াল পদ্ধতিতে শতভাগ টিকিট ইস্যু করা হবে। এরপর ২৬ মার্চ হতে সহজ-সিনেসিস-ভিনসেন জেভি’র (সহজ) মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের কম্পিউটারাইজড টিকেটিং সিস্টেম পুনরায় চালু করা হবে। আর ম্যানুয়াল পদ্ধতিতে পাঁচদিনের পরিবর্তে দুইদিন আগে অগ্রিম টিকিট ইস্যু করা হবে এবং এক্ষেত্রে সব টিকিট উন্মুক্ত থাকবে। কোনো কোটা বা আসন সংরক্ষিত থাকবে না।
২০-২৫ মার্চ অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ
রেলমন্ত্রী বলেন, অনলাইনে ট্রেনের টিকিট ক্রয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন অভিযোগ পেয়েছি। সেগুলো আমরা আমলে নিয়েছি এবং খতিয়ে দেখেছি। এতদিন আমরা সিএনএস-এর কাছে অনেকটা জিম্মি ছিলাম। এতদিন টিকিট প্রতি সিএনএসকে দিতে হতো তিন টাকা। কিন্তু সহজের সঙ্গে যে পাঁচ বছরের চুক্তি হয়েছে, এ চুক্তিতে দিতে হবে ২৫ পয়সা। বর্তমানে অনেক আইনি জটিলতা পেরিয়ে আমরা নতুন মাধ্যমে আসছি। আশা করি, এখন থেকে আর অনলাইন টিকেটিংয়ে কোনো সমস্যা হবে না।
এর আগে ১৫ ফেব্রুয়ারি সহজের সঙ্গে চুক্তি হয়। সোমবার (১৪ মার্চ) এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানাতে সংবাদ সম্মেলন করেন রেলমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন সহজ-এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির।
২০০৭ থেকে ট্রেনের অনলাইন টিকিট বিক্রি করছে সিএনএস। তাদের সঙ্গে রেল মন্ত্রণালয়ের ১৫ বছরের চুক্তি ছিল, যা শেষ হচ্ছে আগামী ২০ মার্চ। এরপর নতুন টেন্ডার দেওয়া হলে সেই টেন্ডারে কাজ পায় রাইড শেয়ারিং কোম্পানি সহজ ডট কম।
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : টেকনাফে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : উত্তরের পঞ্চগড় থেকে দক্ষিণ-পূর্বের সীমান্ত শহর কক্সবাজার— দেশের দুই প্রান্তকে সরাসরি এক সুতোয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited