শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:৪৪ পিএম, ২০২২-০২-১০
কানাডার রাজধানী অটোয়ায় করোনা বিধিনিষেধের বিরুদ্ধে এখনো চলছে আন্দোলন। দেশটির ট্রাকচালকরা এ আন্দোলন দীর্ঘ সময় চালিয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে। খবর আল-জাজিরার।
ট্রাকচালকরা এরই মধ্যে শহরের ট্রাফিক ব্যবস্থা বন্ধ করে দিয়েছে ও তাঁবু খাটিয়ে অবরোধ করে রেখেছে রাস্তা। অন্যদিকে শিশুরা বরফের মধ্যে খেলাধুলা করছে। ফলে দেশটির রাজধানী অটোয়া কার্যত অচল হয়ে পড়েছে।
এতে হতাশ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা, ব্যবসা-বাণিজ্যেও দেখা দিয়েছে অচলাবস্থা।
এক সপ্তাহের বেশি সময় ধরে করোনা সংক্রান্ত বিধিনিষেধের বিরুদ্ধে ট্রাকচালকদের বিক্ষোভের মুখে এরই মধ্যে অটোয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন শহরটির মেয়র।
জিম ওয়াটসন বলেন, দিনকে দিন পুলিশের চেয়ে বিক্ষোভকারীর সংখ্যা ছাড়িয়ে যাওয়ায় শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। চলমান বিক্ষোভ শহরের বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলেও জানান তিনি।
‘ফ্রিডম কনভয়’ নামে এই বিক্ষোভ শুরু হয়েছিল ট্রাকচালকদের জন্য করোনার টিকা বাধ্যতামূলক করা ও দেশটির সরকারের নেওয়া বিধিনিষেধের বিরুদ্ধে।
করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির গুরুতর অসুস্থতার ঝুঁকি কমায় করোনা প্রতিরোধী টিকা। টিকার কারণে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা বিরল। অধিকাংশ কানাডিয়ান টিকার পক্ষে।
দেশটিতে এ পর্যন্ত যোগ্য ৮৩ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited