শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:০৮ পিএম, ২০২১-০৬-১৬
গাজী মোহাম্মদ আবু তাহেরঃ
মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় মহেশখালীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল,শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ ১৬ জুন (বুধবার) দুপুরে মহেশখালী উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদের প্রাঙ্গণে শিক্ষা উপকরণ গুলো বিতরণ করেন-
কক্সবাজার-২,(মহেশখালী-কুতুবদিয়ার)সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনন্য উদাহরণ হিসেবে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে মহেশখালী উপজেলার রাখাইন পাড়ায় বিশেষ এলাকায় বসবাসরত শিক্ষা-
র্থীদের মাঝে বাই-সাইকেল,শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের(ক্ষুদ্র নৃগোষ্ঠী) মাধ্যমিক পর্যায়ের ৫০ জন ছাত্রীদের মাঝে ৫০ টি বাইসাইকেল,প্রাথমিক পর্যায়ে ৩০ জন এবং মাধ্যমিক পর্যায়ের ২২ জন ছাত্র – ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃমাহাফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য মহেশখালী পৌর আওয়ামী লীগের আহবায়ক,
মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া,
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আবদু হাই,মহেশখালী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতা বাবু মংরিফ্রু প্রমুখ।
উক্ত সুবিধাভোগী কয়েকজন শিক্ষার্থীদের অভিভাবক- দের সাথে কথা হলে তারা বলেন-
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
চলমান মহামারী করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে
ও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মত গরিব মানুষদের বিশেষ সহায়তা দেওয়ার জন্য।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited