শিরোনাম
রামু প্রতিনিধি :: | ১১:০৭ এএম, ২০২২-০২-১৫
মোটরসাইকেলের তেলের ট্যাংকে অভিনব কায়দায় লুকিয়ে পাচারকালে ১৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রামু বাইপাস মোড় থেকে তাকে আটক ও ইয়াবাগুলো জব্দ করা হয়। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার তালিম উদ্দিন মুন্না (২৫) চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাছিড়পাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
মোটরসাইকেলের তেলের ট্যাংকে মিললো সাড়ে ১৯ হাজার ইয়াবা
ডিবির ওসি জানান, পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের নির্দেশনায় তার (ওসির) নেতৃত্বে সোমবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রামু বাইপাস মোড়ে একটি হিরো হাংক মোটরসাইকেল থামিয়ে মুন্নাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্যে মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংকে বিশেষ কায়দায় সরিষার তেলের বোতলে ভরা ইয়াবার সন্ধান পায় ডিবি পুলিশ। পরে সাক্ষীদের সামনে স্থানীয় মোটরসাইকেল মেকানিকের সহায়তায় ট্যাংক কেটে ৩০টি সরিষার তেলের বোতল বের করা হয়। প্রতিটি বোতলে ৬৫০ পিছ করে ১৯ হাজার ৫০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ওসি সাইফুল আলম আরো জানান, গ্রেফতারের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে জড়িত অন্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited