শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:০২ পিএম, ২০২১-০২-২৫
কক্সবাজারের চকরিয়ায় গলায় ফাঁস লাগিয়ে মনিরুল হক (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। নিহত যুবক মনিরুল হক একমি ঔষধ কোম্পানি এম আর হিসেবে কর্মরত ছিল। বুধবার (২৪ফেব্রুয়ারী ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঔষধ কোম্পানি এমআর মনিরুল হক বরইতলী ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ রাত ১০টার দিকে নিহতের লাশ উদ্ধার করেছে। স্থানীয় সূত্রে জানাগেছে, বরইতলী ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মনিরুল হক একমি কোম্পানিতে (ঔষধ) এমআর হিসেবে কর্মরত রয়েছে। ঔষধ কোম্পানিতে চাকুরি করার সুবাধে সে তার পরিবার নিয়ে সাহারবিল ইউনিয়ন্থ মাইজঘোনা এলাকার আবুল খায়ের মানিকের বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতো। ঘটনার দিন তার স্ত্রী-সন্তান বাসায় না থাকার সুবাধে পরিবারের অজান্তে ঘরের চালার সাথে গলায় রশি প্যাচিয়ে আত্মহত্যা করে যুবক মনিরুল। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের এস আই কামরুজ্জামান নেতৃত্বে সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ঝুলন্তবস্থা থেকে উদ্ধার করেন। সাহারবিল ইউনয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চকরিয়া থানার উপপরিদর্শক (এস আই) কামরুজ্জামান বলেন, সাহারবিল মাইজঘোনা এলাকায় এক যুবক আত্মহত্যা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর নিহত যুবকের সুরতহাল রিপোর্ট তৈরি করে তাকে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited