শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৪৭ এএম, ২০২১-০৫-২৭
নিজস্ব প্রতিবেদক:
এযাবৎকালে কক্সবাজারে সর্ববৃহৎ মাদকের চালান জব্দ করেছিল জেলার ডিবি পুলিশ। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি দুই দফায় অভিযানে ১৭ লাখ ৭৫ হাজার ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ কোটি ৭০ লাখ ৬৮ হাজার টাকাসহ পাঁচ জনকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশ।
উদ্ধার হওয়া এসব মাদকের মূল্যে আনুমানিক ৫৩ কোটি টাকা।
বাংলাদেশ পুলিশ কিংবা র্যাব সংস্থা ইতিপূর্ব এতোবৃহৎ চালান উদ্ধার করতে পারেনি। এটি কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কর্তৃক সর্ববৃহৎ চালান উদ্ধারের ঘটনা। এই সাফল্যের জন্য সম্মামনা স্মারক পেয়েছেন কক্সবাজার জেলার ডিবি পুলিশ শেখ মোহাম্মদ আলী।
মঙ্গলবার (২৫ মে) দুপুরে চট্টগ্রাম রেঞ্জে আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় ফেব্রুয়ারি মাসে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে পুলিশ পরিদর্শক (নিঃ) শেখ মোহাম্মদ আলীকে সম্মাননা স্বারক প্রদান করেছেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন।
এসময় কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সম্মাননা পাওয়া ডিবি ওসি শেখ মো. আলী। উল্লেখ্য যে,
৯ ফেব্রুয়ারি দুপুরে সাগর পথে আসা কক্সবাজারের চৌফলদন্ডী ঘাট থেকে ১৪ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ। এসময় জহিরুল ইসলাম ফারুকসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
একই দিন বিকালে ফারুকের স্বীকারোক্তি মতে তার বাড়ি নুনিয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে আরো ৩ লাখ ৭৫ হাজার ইয়াবা ও নগদ ১ কোটি ৭০ লাখ ৬৮ হাজার টাকা জব্দ করা হয়। ঘটনায় আটক জহিরুল ইসলাম ফারুকসহ পাঁচ মাদক কারবারি কারাগারে রয়েছে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited