চট্টগ্রাম   রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক    |    ১২:০৮ পিএম, ২০২২-০২-১০

নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো ইরান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি নতুন একটি কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। অত্যন্ত ক্ষিপ্র গতিতে ও নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্রটি এক হাজার ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে অর্থাৎ
ইসরায়েল, উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যর মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম।

বুধবার (৯ ফেব্রুয়ারি) একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে খাইবার শেখান নামের এ কৌশলগত ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হয় যেখানে উপস্থিত ছিলেন ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি ও আইআরজিসি অ্যারোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেসহ ইরানের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

ইরান যখন ইসলামী বিপ্লবের ৪৩তম বার্ষিকী উদযাপন করছে তখন এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হলো। খাইবার শেখান ক্ষেপণাস্ত্রটি তৃতীয় প্রজন্মের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র যা ইরানের সামরিক বিশেষজ্ঞ ও আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশন নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে।

ইরানের সামরিক কর্মকর্তারা জানান, সলিড ফুয়েল চালিত ক্ষেপণাস্ত্রটি শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরে ঢুকে যেতে সক্ষম। তাছাড়া লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময় এটি উচ্চমাত্রায় কৌশলী কায়দায় আঘাত হানতে পারে।
আধুনিক নির্মাণশৈলীতে ক্ষেপণাস্ত্রটি তৈরি করার কারণে এর ওজন এক-তৃতীয়াংশ কমে গেছে ও আগের চেয়ে ছয় ভাগের এক ভাগ সময়ে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা সম্ভব।

রিটেলেড নিউজ

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

হিন্দুত্ববাদী অপরাজনীতির শিকার হয়ে তীব্র পানি সংকটে কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনি

হিন্দুত্ববাদী অপরাজনীতির শিকার হয়ে তীব্র পানি সংকটে কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনি

অনলাইন ডেস্ক: : কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনিতে প্রায় এক মাস ধরে পানির সরবরাহ বন্ধ রেখেছে হিন্দু্...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর