চট্টগ্রাম   রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিশ্বে আরও ৭৬৪৭ জনের মৃত্যু, শনাক্ত প্রায় সাড়ে ২৬ লাখ

আন্তর্জাতিক ডেস্ক    |    ১১:০৫ এএম, ২০২২-০১-৩০

বিশ্বে আরও ৭৬৪৭ জনের মৃত্যু, শনাক্ত প্রায় সাড়ে ২৬ লাখ

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। সারা বিশ্বে একদিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭ হাজার ৬৪৭ জন। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৬ লাখ ৭৬ হাজার ২০ জনে।
একই সময়ে নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন আরও ২৬ লাখ ৩৯ হাজার ২২২ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ কোটি ৩০ লাখ ৬ হাজার ৩৫ জনে। এদিকে, ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২১ লাখ ১১ হাজার ৬৫ জন। এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন ২৯ কোটি ৪৬ লাখ ৫ হাজার ৩৩২ জন।

রোববার (৩০ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসের নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। একদিনে করোনায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১ হাজার ১২৭ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯২ হাজার ২৮ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৫৪ লাখ ৮১ হাজার ১২২ জন আক্রান্ত এবং ৯ লাখ ৬ হাজার ৮৬১ জনের মৃত্যু হয়েছে। রাশিয়ায় ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৬৮ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ১৩ হাজার ১২২ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ১৬ লাখ ১৫ হাজার ৭৭৯ জন এবং মারা গেছেন ৩ লাখ ৩০ হাজার ১১১ জন। 

ব্রাজিলে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৯৫ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৭ হাজার ৩১৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৫২ লাখ ৪৭ হাজার ৪৭৭ জন এবং মারা গেছেন ৬ লাখ ২৬ হাজার ৬৪৩ জন। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৯২ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ২৯ হাজার ৫৭৬ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ৪ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৮১৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ৯৪ হাজার ১১০ জন।
ফ্রান্সে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৩৯৮ জন এবং মারা গেছেন ১৭৮ জন। এ পর্যন্ত দেশটিতে এক কোটি ৮৮ লাখ ৮ হাজার ৬২৫ জন আক্রান্ত এবং মারা গেছেন ১ লাখ ৩০ হাজার ৪৫৬ জন।

যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৭২৭ জন এবং মারা গেছেন ২৯৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত এক কোটি ৬৪ লাখ ৬ হাজার ১২৩ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ৬১৩ জন। মেক্সিকোতে গত ২৪ ঘণ্টায় ৪৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৫ হাজার ২৪০ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৫ হাজার ১১৫ জন। মহামারি শুরুর পর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৮ লাখ ৭৩ হাজার ৫৬১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ইতালিতে ৩৭৭ জন, আর্জেন্টিনায় ১৭৯ জন, কলম্বিয়ায় ২৭২ জন, পোল্যান্ডে ২৩১ জন, জার্মানিতে ৯১ জন, কানাডায় ১৩৪ জন, তুরস্কে ১৭৪ জন, দক্ষিণ আফ্রিকায় ১২১ জন, ইউক্রেনে ১৪৯ জন, ভিয়েতনামে ১১৫ জন, গ্রিসে ৮০ জনের মৃত্যু হয়েছে।
 

রিটেলেড নিউজ

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত


হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত


গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত


আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত


সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত


হিন্দুত্ববাদী অপরাজনীতির শিকার হয়ে তীব্র পানি সংকটে কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনি

হিন্দুত্ববাদী অপরাজনীতির শিকার হয়ে তীব্র পানি সংকটে কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনি

অনলাইন ডেস্ক: : কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনিতে প্রায় এক মাস ধরে পানির সরবরাহ বন্ধ রেখেছে হিন্দু্...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর