শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১১:২৮ এএম, ২০২২-০২-০১
ওয়েস্ট ইন্ডিজের সেই সোনালি দিন আর নেই। এক সময়ের ক্রিকেটের রাজারা এখন যেন নখদন্তহীন বাঘ। অনেকেই মনে করেন, ক্যারিবীয় ক্রিকেট শেষ হয়ে গেছে। আর কখনও এটা ঘুরে দাঁড়াতে পারবে না। তবে ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার জেসন হোল্ডার তেমনটা মানতে নারাজ। সম্প্রতি টি-টোয়েন্টিতে দলের হয়ে ডাবল হ্যাটট্রিকের ইতিহাসগড়া এই পেস বোলিং অলরাউন্ডার মনে করেন, শুধু ধারাবাহিকতা চলে আসলেই অন্যরকম এক দল হয়ে উঠবে ওয়েস্ট ইন্ডিজ।
টানটান উত্তেজনার এক টি-টোয়েন্টি সিরিজ শেষ হলো। পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতা থাকার পর শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৭ রানে হারিয়ে ট্রফি নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।ক্যারিবীয়দের এই সাফল্যের নেপথ্যে ক্রিকেটারদের ঐক্যের বিষয়টি সামনে এনেছেন হোল্ডার। তিনি বলেন, ‘আমি খুব কাছে থেকেই অনুভব করি, এই দলটি খুব, খুবই দীর্ঘ সময়ে একসঙ্গে আছে। সত্য করেই বলছি, আমি মিটিং আর ওয়েস্ট ইন্ডিজের ড্রেসিংরুমে যে অবদান রাখার প্রবণতা দেখেছি, এমনকি কারো যদি কোনো সিদ্ধান্ত পছন্দ নাও হয়, তবু সবাই সেটা মেনে নিয়েছে।’
এই ক্যারিবীয় দলের মধ্যে ‘সব’ আছে। শুধু ধারাবাহিকতাটা ফিরিয়ে আনতে হবে, মনে করেন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজ দল ফিনিশড প্রোডাক্ট হয়ে গেছে, এমনটা মানেন না এই অলরাউন্ডার। হোল্ডার বলেন, ‘সেই ছেলেদের জন্য সমবেদনা, যারা সুযোগ পায়নি কিন্তু কখনই তা প্রকাশ করেনি। আমি কাউকে মনমরা হয়ে থাকতে দেখিনি। এটি আমাদের মধ্যে বন্ধুত্ব এবং দলের শক্তি সম্পর্কে অনেক কিছু বলে। আমি মনে করি না ওয়েস্ট ইন্ডিজ একটি ফিনিশড প্রোডাক্ট হয়ে গেছে। আমাদের শুধু ধারাবাহিক হওয়ার চেষ্টা করতে হবে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited