শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০১:৩৪ পিএম, ২০২২-০২-২০
বাংলাদেশ প্রিমিয়ার লিগের রেশ না কাটতেই শুরু হয়ে যাচ্ছে জাতীয় দলের কার্যক্রম। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে পুনরায় একই জার্সিতে মাঠে নামছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা। আফগানদের এবারের সফরে রয়েছে তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি ম্যাচ। বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে থাকা ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচ আগামী বুধবার (২৩ ফেব্রুয়ারি)। সে লক্ষ্যে আজ (রোববার) সকালে চট্টগ্রামে চলে গেছে বাংলাদেশ ওয়ানডে দল।
এখনও কোভিড পজিটিভ থাকায় দলের সঙ্গে চট্টগ্রাম যেতে পারেননি ব্যাটিং কোচ জেমি সিডন্স। এছাড়া বিপিএল ফাইনাল খেলা সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদুল হাসান জয়, মোস্তাফিজুর রহমানদের দেওয়া হয়েছে একদিন বাড়তি বিশ্রাম। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার আগে বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের কাছে আসন্ন ওয়ানডে সিরিজের নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। বরাবরের মতোই সিম্পল প্ল্যানে খেলে সিরিজ জেতার লক্ষ্য এ তরুণ ক্রিকেটারের।
মিরাজ বলেছেন, ‘আমাদের সিম্পল প্ল্যান থাকবে, যেটা সবসময় করে আসছি, ওয়ানডে ক্রিকেট যেভাবে খেলে আসছি সেরকম সিম্পল প্ল্যানই থাকবে। হোয়াইটওয়াশ বলা যাবে না কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলবো এবং অবশ্যই আমাদের সিরিজ জেতার লক্ষ্য থাকবে। প্রথম লক্ষ্য থাকবে সিরিজ জেতা।’ আজ সকালে চট্টগ্রাম পৌঁছানোর পর বিকেলেই অনুশীলনে নেমে পড়ার সূচি রয়েছে বাংলাদেশ দলের। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হওয়ার কথা রয়েছে এই অনুশীলন পর্ব। সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটি কাটাবে বাংলাদেশ দল।
আফগানিস্তান সিরিজের পূর্ণাঙ্গ সূচি
প্রথম ওয়ানডে - ২৩ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
দ্বিতীয় ওয়ানডে - ২৫ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
তৃতীয় ওয়ানডে - ২৮ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
প্রথম টি২০ - ৩ মার্চ, ঢাকা (দুপুর ৩টা)
দ্বিতীয় টি২০ - ৫ মার্চ, ঢাকা (দুপুর ৩টা)
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ৪ ͯ ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে কাল যুক্তরাষ্ট্রকে প্যারিস গেমসে প্রথম স্বর্ণপদক উপহার দিয়েছে যু...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited