চট্টগ্রাম   রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জার্মানির প্রথম বিশ্বকাপজয়ী দলের শেষ সদস্যের চিরবিদায়

স্পোর্টস ডেস্ক    |    ০২:৫০ পিএম, ২০২১-১২-০৪

জার্মানির প্রথম বিশ্বকাপজয়ী দলের শেষ সদস্যের চিরবিদায়

 

বর্তমানে জার্মানির ঘরে রয়েছে বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ চারটি শিরোপা। যার সবশেষটি তারা জিতেছে ২০১৪ সালে। আর প্রথমটি জিতেছিল তারও ৬০ বছর আগে, ১৯৫৪ সালে। জার্মানির (তৎকালীন পশ্চিম জার্মানি) হয়ে সেই বিশ্বকাপ জেতা দলের শেষ সদস্য হোর্স্ট একেল মারা গেছেন শুক্রবার। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একেলের মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়েছে, ‘হোর্স্ট একেলের মৃত্যুতে শোক প্রকাশ করছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। ১৯৫৪ সালের বিশ্ব চ্যাম্পিয়ন আজ ৮৯ বছর বয়সে মারা গেছেন।’ প্রায় ৬৭ বছর আগের সেই আসরে জার্মানির হয়ে মাত্র দুজন খেলোয়াড় পুরো বিশ্বকাপের ছয়টি ম্যাচই খেলেছিলেন। সেই দুজন হলেন অধিনায়ক ফ্রিৎজ ওয়াল্টার এবং তরুণ মিডফিল্ডার হোর্স্ট একেল। হাঙ্গেরির বিপক্ষে ফাইনাল ম্যাচটিতে একেলই ছিলেন সর্বকনিষ্ঠ খেলোয়াড়। সেবার জার্মানির বিশ্বকাপ জয় ছিল রীতিমতো অলৌকিক এক ব্যাপার। কেননা হাঙ্গেরির কাছে গ্রুপপর্বের ম্যাচে ৮-৩ গোলে হেরেছিল তারা। সেখান থেকে ফাইনালে উঠে হাঙ্গেরিকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জেতেন ওয়াল্টার-একেলরা।  যখন ১৯৫৪ বিশ্বকাপজয়ী দলের অন্যান্য সদস্যরা জীবিত ছিলেন, তখন প্রায়ই অন্যান্য বড় খেলোয়াড়দের ভিড়ে চাপা পড়ে যেত একেলের নাম। তবে ২০১৭ সালে হান্স শ্যাফারের মৃত্যুর পর একেলই ছিলেন জার্মানির প্রথম বিশ্বকাপজয়ী দলের একমাত্র জীবিত সদস্য। সেই তিনিও শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৮৯ বছর বয়সে। একেল জাতীয় দলের হয়ে ৩২টি ম্যাচ খেলেছেন। ক্লাব পর্যায়ে কাইজারস্লাটার্নের হয়ে ২১৩টি ম্যাচ খেলে ১৯৫১ ও ১৯৫৩ সালে জেতেন দুটি জার্মান লিগ শিরোপা।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


মিরপুরে হলো ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা

মিরপুরে হলো ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা

আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত


ঢাকায় ফিরেছেন হাথুরু

ঢাকায় ফিরেছেন হাথুরু

স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত


পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত


ঐতিহাসিক ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

ঐতিহাসিক ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত


বাংলাদেশ এ’ দলের সাথেই পাকিস্তান সফরে যেতে পারেন মুশফিক, মোমিনুল

বাংলাদেশ এ’ দলের সাথেই পাকিস্তান সফরে যেতে পারেন মুশফিক, মোমিনুল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ  এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে  যেতে  পারেন  জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর