চট্টগ্রাম   রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

করোনায় বিশ্বজুড়ে আরও ৯৬৬৯ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক    |    ১২:০৯ পিএম, ২০২২-০১-১৯

করোনায় বিশ্বজুড়ে আরও ৯৬৬৯ মৃত্যু

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। বিশেষ করে ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে মৃত্যু ও সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯৬৬৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৮ লাখ ৫০ হাজার ৫৩ জনের। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ লাখ ৭২ হাজার ৮৯৫ জনে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ কোটি ৫১ লাখ ১৪ হাজার ৮২০ জনে। বুধবার (১৯ জানুয়ারি) সকাল পৌনে ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ২৪৭ জন। তার মধ্যে মারা গেছেন ৮ লাখ ৭৭ হাজার ২৪০ জন। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ১১ জন আর মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৭ হাজার ২২৬ জনের। মোট সংক্রমণের দিক থেকে তালিকার তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৩২ লাখ ১৫ হাজার ৫৫১ জনের। তাদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ২১ হাজার ৫৭৮ জন। সংক্রমণের তালিকায় এরপরেই রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি। এদিকে, বাংলাদেশেও করোনার অতি সংক্রামক ধরন ডেল্টা ও ওমিক্রনের প্রভাবে ফের সংক্রমণ বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪০৭ জন। দেশে এ পর্যন্ত মোট ১৬ লাখ ৩২ হাজার ৭৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ২৮ হাজার ১৬৪ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

রিটেলেড নিউজ

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

হিন্দুত্ববাদী অপরাজনীতির শিকার হয়ে তীব্র পানি সংকটে কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনি

হিন্দুত্ববাদী অপরাজনীতির শিকার হয়ে তীব্র পানি সংকটে কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনি

অনলাইন ডেস্ক: : কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনিতে প্রায় এক মাস ধরে পানির সরবরাহ বন্ধ রেখেছে হিন্দু্...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর