চট্টগ্রাম   রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দুর্নীতি সারা বিশ্বের সমস্যা

ঢাকা অফিস ::    |    ১১:৪৪ এএম, ২০২১-১২-০৯

দুর্নীতি সারা বিশ্বের সমস্যা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, দুর্নীতি শুধু একটি দেশের, একটি পরিবারের বা সমাজের সমস্যা না, এটি সারা বিশ্বের সমস্যা। সারা বিশ্ব সম্মিলিতভাবে দুর্নীতি বিরোধী কার্যক্রম চালিয়ে দুর্নীতি নির্মূলের উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে দুর্নীতি বিরোধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’ এ প্রতিপাদ্য নিয়ে আজ সরকারিভাবে দিবসটি পলিত হচ্ছে। দিবসটি পালনের উদ্দেশ্য হলো শুধুমাত্র একটি আইন বা দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে দুর্নীতি নির্মূল করা, উচ্ছেদ করা সম্ভব না। এজন্য সমাজের সব স্তরের, সব নাগরিকের সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন। সবার কাজ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং এ দুর্নীতি বিরোধী কার্যক্রমে তারা যেন অংশীজন হয়, তারা যেন সমানভাবে অংশগ্রহণ করে। এ দায়িত্ব জাগরণের উদ্দেশেই দুর্নীতি বিরোধী দিবস পালন করা হচ্ছে।  তিনি আরও বলেন, আজকে সরকারিভাবে দিবসটি পালন করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে প্রধান কার্যালয় দুর্নীতি বিরোধী দিবসের উদ্বোধন ঘোষণা করা হলো। আজ সব বিভাগ, জেলা ও উপজেলায় সরকারিভাবে দিবসটি পালন করা হচ্ছে। স্থানীয় প্রশাসন এনজিও এবং আমাদের জেলা কার্যালয়গুলোতে সম্মানিত শিক্ষক, ছাত্র ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরাসহ সর্বস্তরের জনগণ এতে অংশগ্রহণ করছেন।  ঢাকায় আটটি স্থানে মানববন্ধন এবং এক যোগে সকাল ১০টায় সব জেলা উপজেলায় মানববন্ধন শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এদিকে প্রথমবারের মতো রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগ, ৬৪টি জেলা এবং ৪৯৫টি উপজেলায় বড় পরিসরে উদযাপন করা হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। দিবসটি উপলক্ষে সারাদেশে দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী, মানববন্ধন, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।  বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন দৃশ্যমান ও উন্মুক্ত স্থানে দুর্নীতি বিরোধী ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হয়। সকাল পৌনে ৯টায় জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদ্বোধন করা হয়। এরপর সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, ইংলিশ রোড, ফার্মগেট, মিরপুর-১০, উত্তরার বিমানবন্দর চত্বর, মতিঝিল, যাত্রাবাড়ী ও মুক্তাঙ্গনসহ দেশের জেলা-উপজেলায় মানববন্ধন আয়োজন করা হয়েছে। যেখানে সরকারি দফতর বা রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা, দুদকের প্যানেল আইনজীবী, বিএনসিসি, গার্লস গাইড ও স্কাউটসের সদস্যরা, পিকেএসএফের প্রতিনিধি এবং এনজিও ব্যুরোর প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। যেখানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ঘোষণা করে। সে হিসেবে এবার ১৯তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। জাতিসংঘ সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনেস্ট করাপশনের (আনকাক) মাধ্যমে দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন শুরু করে। যদিও সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি উদযাপিত হচ্ছে।

রিটেলেড নিউজ

৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ : পুলিশ সদরদপ্তর

৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ : পুলিশ সদরদপ্তর

অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত


নোয়াখালীতে প্রাথমিকের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল

নোয়াখালীতে প্রাথমিকের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত


ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত


আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত


সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত


সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর