শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৯:১৬ পিএম, ২০২২-০২-০১
যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা সোমবার বলেছেন, ইরানের সাথে পরমাণু আলোচনার সময় ক্রমেই ফুরিয়ে যাচ্ছে এবং তিনি চুক্তির কাজকে এগিয়ে নিতে সহায়তার জন্য সরাসরি আলোচনার ব্যাপারে সম্মত হতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র। পরমাণু চুক্তির পটভূমি নিয়ে কথা বলার সময় ওই কর্মকর্তা বলেন, পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের পথে ইরানের পরমাণু কর্মসূচি একেবারে ‘কাছাকাছি অবস্থানে’ পৌঁছে গিয়েছিল। আর এর মাত্র কয়েক সপ্তাহ আগে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে তাদের এ পরমাণু কর্মসূচি বন্ধ রাখা হবে মর্মে তারা একটি চুক্তিতে উপনীত হয়। ওই কর্মকর্তা বলেন, ‘ইরান, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়ার অংশগ্রহণে ২০১৫ সালের চুক্তি রক্ষার আলোচনায় সকল পক্ষের কতিপয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বলে আমি মনেকরি।’
যুক্তরাষ্ট্র ও ইরানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত সমঝোতায় পৌঁছালে সকল পক্ষের জন্য যে কোন আলোচনার সন্তোসজনক পথ খুঁজে পাওয়া যাবে।’
সূচনালগ্ন থেকেই এ ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে ইরানের প্রস্তুতি থাকলে আমরা তেহরানের সাথে আলোচনা করতে প্রস্তুত রয়েছি।
ওই কর্মকর্তা বলেন, পরমাণু অস্ত্র তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যাপ্ত বিভাগী উপকরণ উৎপাদনের একেবারে কাছে পৌঁছেছে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি।
তিনি বলেন, উভয় পক্ষ সরাসরি আলোচনায় বসতে না পারলে এটি হবে ‘অত্যন্ত দু:খজনক।’ কেননা, এক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় দ্রুত সিদ্ধান্ত গ্রহনের সময় ক্রমেই ফুরিয়ে যাচ্ছে।
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনিতে প্রায় এক মাস ধরে পানির সরবরাহ বন্ধ রেখেছে হিন্দু্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited