শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৫:৫৬ পিএম, ২০২১-১১-০৯
নগরের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর মেজবান হলে বৃহস্পতিবার (১১ নভেম্বর) শুরু হচ্ছে পঞ্চম দ্য গ্র্যান্ড ওয়েডিং এক্সপো। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে। রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ আয়োজিত ওয়েডিং এক্সপোর তত্ত্বাবধানে রয়েছে ভায়োলেট ইনকরপোরেশন। ওই দিন সকাল ১১টায় এক্সপোর উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল হাসেম। ওয়েডিং এক্সপার্টস কনসালটেন্সি ফার্ম, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মেকআপ, নবদম্পতির ঘর সাজানোর ফার্নিচার, স্বনামধন্য ডিজাইনারদের পোশাক প্রদর্শনী, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, ক্যাটারিং সার্ভিস, মধুচন্দ্রিমার প্যাকেজ থাকবে এক্সপোতে। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল হাসেম বলেন, মানব সভ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছে করোনা। ট্রাভেল, হোটেল, পর্যটন খাত বেশি ক্ষতির মুখে পড়েছে। এখন ঘুরে দাঁড়াচ্ছে এসব খাত। তিনি বলেন, মেজবান, বিয়ে থেকে শুরু করে সেমিনার, বিজনেস মিটিং সবই হচ্ছে রেডিসনে। আমাদের সেবা ও আতিথেয়তার সুনাম ছড়িয়ে পড়ছে। আশাকরি, চট্টগ্রামবাসীর অংশগ্রহণে অতীতের মতো এবারের ওয়েডিং এক্সপোও সাকসেসফুল হবে। ভায়োলেট ইনকরপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবিএম খালেদ মাহমুদ বলেন, বিয়ের সব আয়োজন এক ছাদের নিচে আনতে এ ওয়েডিং এক্সপো। আমাদের সব স্পন্সর ও পার্টনারদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এসময় বক্তব্য দেন রেডিসনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক জামির উদ্দিন কুরাইশি, কাসাব্লাংকার অপারেশন ডিরেক্টর টুলু উস শামস, ইনভেনটিভ চিটাগাং ইভেন্ট ম্যানেজমেন্টের সিইও কাজী জয়নাল, এমঅ্যান্ডএমের সিইও মানজুমা মোরশেদ প্রমুখ। সঞ্চালনা করেন রেডিসনের পাবলিক রিলেশন ম্যানেজার রাহফাত সালমান।
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন,দুর্নীতি প্রতিরোধ করা এবং দেশকে দুর্নীতিমু...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভূমিকা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধকরণে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের চকরিয়ায় দিনদুপুরে ডাকাতি সংঘটিত হয়েছে। ৬-৭ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে বাড়ির লোক...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে নাফ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া দুই বন্ধুকে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited