চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইরানে হামলা চালালে ইহুদিবাদীরা চিরতরে ঘুমিয়ে যাবে: উপ পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক    |    ১২:২৮ পিএম, ২০২১-১২-০৫

ইরানে হামলা চালালে ইহুদিবাদীরা চিরতরে ঘুমিয়ে যাবে: উপ পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছেন এদেশের প্রধান পরমাণু আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি। তিনি আরো বলেছেন, আমেরিকা পরমাণু সমঝোতার নিষেধাজ্ঞাগুলোর পাশাপাশি ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ’ কর্মসূচির আওতায় ইরানের বিরুদ্ধে যত নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সবগুলো প্রত্যাহার করতে হবে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সপ্তম দফা আলোচনা শেষে তেহরানে ফিরে কাতার-ভিত্তিক আল-জাযিরা নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন বাকেরি-কানি।তিনি বলেন, প্রথম ছয় দফা আলোচনায় আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি পরীক্ষা করে দেখা এবং আর কখনও পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে না যাওয়ার গ্যারান্টি দিয়েছিল।  
তিনি সপ্তম দফা বৈঠকে পাঁচ জাতিগোষ্ঠীর কাছে উত্থাপিত দু’টি খসড়া প্রস্তাবের প্রতি ইঙ্গিত করে বলেন, প্রতিপক্ষকে যেসব পরিকল্পনা দিয়েছি সেগুলো বাস্তবায়নে আমরা দৃঢ়সংকল্প। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যেসব পরিকল্পনা দিয়েছি সেগুলো ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার গঠনকাঠামোর আওতায়ই দেয়া হয়েছে। বাকেরি-কানি বলেন, ওই সমঝোতা রক্ষা করা এত বেশি গুরুত্বপূর্ণ যে, যে দেশটি এটি থেকে বেরিয়ে গিয়েছিল সে এখন এটিতে ফিরে আসতে চায় এবং যারা এখনও এতে টিকে আছে তারা চায় না এটি ধ্বংস হয়ে যাক। ইহুদিবাদী ইসরাইল যদি ইরানের পরমাণু স্থাপনায় হামলা করতে চায় তাহলে কী হতে পারে- আল-জাযিরার এমন এক প্রশ্নের জবাবে বাকেরি-কানি বলেন, ইহুদিবাদীরা ঘুমের মধ্যে ইরানে হামলা চালানোর স্বপ্ন দেখতে পারে; আর সেরকম স্বপ্ন সত্যি হলে তাদের সে ঘুম আর কোনদিন ভাঙবে না।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর