শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:৫৭ এএম, ২০২১-১২-০২
চরম মানবিক সংকটে পড়া আফগানিস্তানের জন্য স্থগিত ২৮ কোটি মার্কিন ডলারের ত্রাণ সহায়তা ছেড়ে দেওয়ার পক্ষে মত দিয়েছে বিশ্ব ব্যাংক। তবে এটাই শেষ কথা নয়। ওই অর্থ ছাড়তে এখনো বিশ্ব ব্যাংকের ‘আফগানিস্তান পুনর্গঠন ট্রাস্ট তহবিল’র (এআরটিএফ) সব দাতার অনুমোদন লাগবে। এ বিষয়ে এআরটিএফের ৩১ দাতা আগামী শুক্রবার (৩ ডিসেম্বর) বৈঠকে বসছে। বুধবার (১ ডিসেম্বর) সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত মঙ্গলবার (৩০ নভেম্বর) বিশ্ব ব্যাংক পর্ষদের অনানুষ্ঠানিক এক বৈঠকে এআরটিএফের নির্ধারিত ১৫০ কোটি ডলার সহায়তার মধ্যে ৫০ কোটি ডলার ছাড়ার বিষয়ে আলোচনা হয়েছে। গত আগস্টে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখল এবং ২০ বছরের যুদ্ধে ক্ষান্ত দিয়ে পশ্চিমা বাহিনী বিদায়ের পর চরম মানবিক সংকটে পড়ে দেশটি। মুখ থুবড়ে পড়েছে বিদেশি সহায়তানির্ভর আফগান অর্থনীতি। প্রায় চার কোটি জনসংখ্যার দেশটিতে অভাবের বাড়বাড়ন্তের মধ্যে চলে এসেছে শীত। চলছে মারাত্মক খাদ্য সংকটও। এ অবস্থায় অসহায় আফগানদের জন্য ত্রাণ সহায়তা খুবই জরুরি। বিশ্ব ব্যাংক আফগানিস্তানের জন্য বরাদ্দ অর্থ সহায়তা ছাড় করলেও তা কীভাবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এড়িয়ে আফগানদের হাতে পৌঁছাবে, সেটি এখনো বড় প্রশ্ন হয়ে রয়ে গেছে। অবশ্য মার্কিন রাজস্ব বিভাগ এ বিষয়ে কিছুটা স্বস্তির কথা শুনিয়েছে। তারা ব্যাংকগুলো জানিয়ে দিয়েছে, মানবিক সহায়তা সম্পর্কিত ট্রানজেকশনে কোনো বাধা নেই। এআরটিএফের অর্থ ছাড় করতে এর সব দাতার সম্মতি লাগে, যেখানে সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র। আফগানিস্তানকে ত্রাণ সহায়তার অর্থ ডব্লিউএফপি এবং ইউনিসেফের হাতে তুলে দিতে বিশ্ব ব্যাংক পর্ষদের মত দেওয়ার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউজ বা মার্কিন রাজস্ব বিভাগ। তবে, বিশ্ব ব্যাংকের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, বিষয়টি নিয়ে আগামী শুক্রবার আলোচনায় বসছে ব্যাংক পর্ষদ।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited