শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০১:৩১ পিএম, ২০২২-০২-১০
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরতে যাওয়া দুই জেলেকে লক্ষ্য করে গুলি করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। এ সময় এক জেলে ফিরে আসতে পারলেও মোহাম্মদ ইলিয়াস নামে আরেক জেলে নিখোঁজ হয়েছেন।
বুধবার (৯ ফেব্রুয়ারি) ভোরে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সংলগ্ন নাফ নদীর বাংলাদেশ-মিয়ানমার জলসীমায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ জেলে মো. ইলিয়াস (৪০) হোয়াইক্যং বালুখালী এলাকার মৃত ছৈয়দ বলীর ছেলে। ফিরে আসা জেলে গুরা মিয়া একই এলাকার মতিউর রহমানের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ-২ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, জেলেদের পরিবার সূত্রে খবর পেয়েছি দুই জেলে নাফ নদীতে মাছ শিকার করছিল।
তারা রাতের আঁধারের কারণে মিয়ানমার জলসীমায় চলে গেলে বিজিপি তাদের ওপর গুলিবর্ষণ করে। এতে এক জেলে ফিরে আসতে পারলেও অপরজন নিখোঁজ রয়েছেন। খবরটি নিশ্চিত হওয়ার পর এ ব্যাপারে মিয়ানমার সিমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এদিকে নিখোঁজ জেলে ইলিয়াছের ভাই শামসুল আলম বলেন, বুধবার ভোরে তারা দুজন মাছ শিকারে গিয়েছিলেন। সকালে খবর পাই মাছ শিকারের এক পর্যায়ে তারা মিয়ানমার সিমান্তে চলে গেলে তাদের উপর গুলিবর্ষণ করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। আমাদের ধারণা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে তিনি নিহত হয়েছেন এবং বিজিপি মরদেহটি রেখে দিয়েছে। মরদেহ হলেও ফেরত পেতে টেকনাফ-২ বিজিবি ব্যাটলিয়নের সহযোগিতা চেয়েছি আমরা।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শি...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited