শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০১:৫৩ পিএম, ২০২১-১২-০২
ল্যান্স ক্লুজনারের সরে দাঁড়ানোর পর একদিন পর আফগানিস্তান ক্রিকেটের সঙ্গে সম্পর্কের অবসান ঘটালেন শন টেইট। তাৎক্ষণিক ভিত্তিতে আফগানদের পেস বোলিং পরামর্শকের দায়িত্ব ছেড়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান গতিতারকা। বুধবার এ সিদ্ধান্ত জানিয়েছেন টেইট। তার আগে হেড কোচের চাকরি ছেড়েছেন ক্লুজনার। তবে চুক্তির মেয়াদ থাকায় ৩১ ডিসেম্বর পর্যন্ত আফগানিস্তান দলের সঙ্গে থাকছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার। এক বিবৃতিতে টেইট বলেছেন, ‘আফগানিস্তান দলের সঙ্গে বিশেষ করে তরুণ পেসারদের নিয়ে কাজ করা খুবই উপভোগ করেছি আমি। আমার মনে হয় তাদের দারুণ ভবিষ্যত রয়েছে। ল্যান্স ক্লুজনারের মতো ব্যক্তিত্বের সঙ্গে কাজ করতে পারা দারুণ অভিজ্ঞতা ছিল।’ ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল-২ কোচিং সার্টিফিকেট প্রাপ্ত টেইটকে গত আগস্টে পাঁচ মাসের চুক্তিতে আফগানিস্তানের পেস বোলিং পরামর্শক করা হয়েছিল। একই সময় ভারতের ঘরোয়া দল পুরুচেরির সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছেন টেইট।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited