চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক    |    ১০:৫৬ এএম, ২০২২-০৭-১৭

 টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

শ্বাসরুদ্ধকর সেমিফাইনাল জিতে নারী হকি বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। জার্মানির বিপক্ষে মূল ম্যাচটি ছিল ২-২ গোলে ড্র। ফল মীমাংসার জন্য টাইব্রেকারে গড়ায় খেলা। যেখানে লা আলবিসেলেস্তেদের জয় ৪-২ গোলের ব্যবধানে। জার্মানদের বিদায় করে দিয়ে ১২ বছর পর নারী হকি বিশ্বকাপের ফাইনালে উঠলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আজ (রোববার) বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টায় শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

শনিবার রাতে তেরেসায় হওয়া আসরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে প্রথম মিনিটেই জার্মানির হয়ে গোল করে বসেন হান্না কারিনা গ্রানিৎজকি। সেই গোলের শোধ দিতে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয় ১৫ মিনিট পর্যন্ত। অগাস্টিনা গোরজেলিনার গোলে সমতা ফেরায় তারা। এরপর ২৮ মিনিটে গিয়ে অগাস্টিনা আলবার্টারিও গোলে উল্টো লিড নেয় আর্জেন্টিনা। তবে তাদেরকে সরাসরি জয় পেতে দেয়নি জার্মানি। ম্যাচের ৪৫ মিনিটে শার্লট স্টেপেনহোর্স্ট গোল করলে আবারও সমতা ফেরে ম্যাচে। পরে আর কোনো দল গোল করতে পারেনি।

ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে নিজেদের প্রথম ও তৃতীয় শটে গোল করতে ব্যর্থ হয় জার্মানি। অন্যদিকে প্রথম শট মিস করলেও, পরের চার শটে টানা গোল করে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। যার সুবাদে ২০১০ সালের পর আবার ফাইনালের টিকিট পায় তারা। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে অবশ্য এতোটা বেগ পেতে হয়নি সর্বোচ্চ আটবারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে। ফ্রেডরিক মাতলার করা একমাত্র গোলে সহজেই ফাইনালে উঠে গেছে তারা। আজ বাংলাদেশ সময় দিবাগত রাতে হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।

উল্লেখ্য, এর আগে ২০০২ ও ২০১০ সালের আসরে ফাইনালে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা। দুইবারই শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা। ২০০২ সালে ১-১ গোল ড্র হওয়ার পর টাইব্রেকারে জেতে ৪-৩ ব্যবধানে। আর ২০১০ সালে আর্জেন্টিনার জয় ৩-১ গোলে।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


মিরপুরে হলো ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা

মিরপুরে হলো ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা

আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত


ঢাকায় ফিরেছেন হাথুরু

ঢাকায় ফিরেছেন হাথুরু

স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত


পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত


ঐতিহাসিক ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

ঐতিহাসিক ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত


বাংলাদেশ এ’ দলের সাথেই পাকিস্তান সফরে যেতে পারেন মুশফিক, মোমিনুল

বাংলাদেশ এ’ দলের সাথেই পাকিস্তান সফরে যেতে পারেন মুশফিক, মোমিনুল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ  এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে  যেতে  পারেন  জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর