শিরোনাম
ঢাকা অফিস :: | ০৭:১৬ পিএম, ২০২১-১২-০৯
রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ২১ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১০ জন রোগী ভর্তি হন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১০১ জনে দাঁড়ালো। বর্তমানে রাজধানীসহ সারাদেশে হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা ২১৩ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৪৫ জন ও বেসরকারি হাসপাতালে ৬৮ জন রোগী ভর্তি রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৩১ জনের মধ্যে ঢাকার সরকারি হাসপাতালে ৯ জন, বেসরকারি হাসপাতালে ১২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন। আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, চলতি বছর (১ জানুয়ারি থেকে ৯ ডিসেম্বর) দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৭ হাজার ৮৭০ জন ডেঙ্গুরোগী ভর্তি হন। এদের মাঝে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৫৫৬ জন। এদিকে চলতি বছরের জানুয়ারি মাসে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাই মাসে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, নভেম্বরে ৩ হাজার ৫৬৭ জন এবং ডিসেম্বরে (৯ ডিসেম্বর পর্যন্ত) ৬৪৮ জন ভর্তি হন। এছাড়া চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়। এর মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন, নভেম্বরে ৭ জন এবং ৯ ডিসেম্বর পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited