চট্টগ্রাম   রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

টেকনাফে মাদরাসা পড়ুয়া শিশু অপহরণের শিকার

আমাদের ডেস্ক :    |    ০৫:৫৭ পিএম, ২০২৪-০৩-১০

টেকনাফে মাদরাসা পড়ুয়া শিশু অপহরণের শিকার

কক্সবাজারের টেকনাফে ‘পূর্বশত্রুতার জেরে’ দিনে-দুপুরে ‘দুর্ঘটনায় মায়ের মাথা ফাটার’ কথা জানিয়ে মাদরাসা পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (৯ মার্চ) দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।

ভুক্তভোগী শিশু ছোয়াদ বিন আব্দুল্লাহ (৬) একই এলাকার মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে। সে পূর্ব পানখালী এলাকার আবু হুরাইরা (রা.) মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র।

স্বজনদের বরাতে ওসমান গনি বলেন, শনিবার সকালে ছোয়াদ বিন আব্দুল্লাহ প্রতিদিনের মতো মাদরাসায় পড়তে যায়। দুপুরে মাদরাসায় ক্লাস শেষে বাড়ি ফিরছিল শিশুটি। পথে শিশুটিকে থামিয়ে দুর্ঘটনায় মায়ের মাথা ফেটে গেছে বলে জানান বোরকা পরিহিত অজ্ঞাত এক নারী। পরে ওই নারী শিশুটিকে ফুসলিয়ে একটি অটোরিকশায় তুলে নিয়ে যান।  

ওসি বলেন, শিশুটির বাবা-মা জানিয়েছেন, মাদরাসা ছুটির দীর্ঘ সময় পরও ছোয়াদ বিন আব্দুল্লাহ বাড়ি না ফেরায় তারা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ খবর নেন। এক পর্যায়ে মাদরাসা থেকে কিছুটা দূরে রাস্তার পাশে খেলাধুলারত স্থানীয় কয়েকজন শিশু তাদের জানায়, বোরকা পরিহিত জনৈক নারী তাকে (ছোয়াদ) অটোরিকশায় করে নিয়ে গেছেন।

শিশুটির বাবা-মা পুলিশের কাছে অভিযোগ করে, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন সন্তানকে অপহরণ করেছে।

ভুক্তভোগী শিশুর মা নুরজাহান বেগম জানান, হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকার স্থানীয় বাসিন্দা রহমত উল্লাহ, সাদিয়া, আব্দুর রহিম, শাহ আলম ও নুর আলম সহ কয়েকজনের সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। তারা অপহরণ করে প্রাণনাশসহ নানাভাবে ক্ষতি সাধন করবেন বলে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিলেন। এর জেরে তার সন্তানকে অপহরণ করা হয়েছে বলে মনে করেন তিনি।

ওসি ওসমান গনি জানান, শনিবার সন্ধ্যায় শিশুটির মা ঘটনার বিষয়ে থানায় লিখিতভাবে অভিযোগ করছেন। পরে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে। এতে দেখা যায়, এক নারী শিশুটিকে অটোরিকশায় তুলে নিয়ে গেছেন।  

সিসিটিভির ফুটেজের ওই নারীসহ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং শিশুটিকে উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত

আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর