শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০১:০৫ পিএম, ২০২২-০১-২৩
অধিকাংশ মানুষের কাছে সৌদি আরব, মরুভূমির তপ্ত বালুর দেশ হিসেবে পরিচিত। সম্প্রতি ঘটলো বিরল ঘটনা। তুষারপাত আর শিলাবৃষ্টিতে সৌদির মরুভূমি ঢেকে গেছে বরফে। সৌদির এই নতুন রূপ দেখে অবাক হয়েছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেই সব অপরূপ দৃশ্যের ছবি।
এ মাসের শুরুতে সৌদি আরবের একজন ফটোগ্রাফার ওসামা আল-হাবরি বেশ কয়েকটি ছবি তোলেন মদিনার দক্ষিণ-পশ্চিমের বদর রাজ্যের। ছবিতে দেখা যায় যে, সাদা পোশাক পরে স্থানীয়রা মরুভূমির সেই অস্বাভাবিক দৃশ্য উপভোগ করতে জড়ো হয়েছিলেন। বদর মরুভূমিতে এতো তীব্র শীত অনুভূত হওয়ার ঘটনাকে আশ্চর্যজনক মনে করেন ওই ফটোগ্রাফার। এই ঘটনাকে ‘ঐতিহাসিক শিলাবৃষ্টি’ হিসেবে বর্ণনা করেন তিনি। গত ১১ জানুয়ারি হাবরি সেই ছবিগুলো তুলেছিলেন। তিনি আরও জানান, দূর-দূরান্ত থেকে লোকজন এই মনোরম দৃশ্য উপভোগ করতে ছুটে যাচ্ছেন।
সৌদি প্রেস এজেন্সি বলছে, মদিনা অঞ্চলে সম্প্রতি বাতাস, ঘন তুষারপাত এবং শিলাবৃষ্টিসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি বিভাগ। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুক শহরে তুষারপাতের কারণে চলতি সপ্তাহেও তীব্র শীত অনুভূত হয়। সৌদি আরবের তাবুক শহরটি জর্ডানের সীমান্ত লাগোয়া। আরও বেশ কয়েকদিন ঠান্ডা আবহাওয়া বিরাজ করতে পারে পাহাড়ি এলাকাগুলোতে।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited