শিরোনাম
পেকুয়া প্রতিনিধি :: | ০৪:৩৯ পিএম, ২০২১-০৮-০৮
পেকুয়ার পূর্ব টৈটং গর্জনিয়া পাড়ার মুন্সি জমির হোসেনের ওপর সন্ত্রাসী হামলার চেষ্টায় ভীত সন্ত্রস্ত জমির হোসেনের পরিবার। বর্তমানে জমির হোসেন মৃত্যুভয় নিয়ে দিন অতিবাহিত করছেন। জানা যায়, ছোট ভাইয়ের সাথে জমি সংক্রান্ত বিষয়ে সামান্য কথা কাটাকাটির সময় জমির হোসেনের মেঝ ভাই আহমদ কবিরের পক্ষ না নেয়ায় আহমদ কবির এবং তার ছেলেরা প্রতিনিয়ত জমির হোসেনের সহধর্মিনী এবং জমির হোসেনকে হত্যার হুমকি দিয়ে আসছেন। আহমদ কবির ও তার ছেলেরা ইতিমধ্যে কয়েকবার দেশীয় অস্ত্র নিয়ে জমির হোসেন ও তার ছোট ভাইকে মারার জন্য গেলে পাড়া-প্রতিবেশীদের হস্তক্ষেপে বেঁচে যান জমির হোসেন ও তার ভাই। ভুক্তভোগী জমির হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে এই অত্যাচার সহ্য করে আসছি এখন আমি আর সহ্য করতে পারছি না কারণ আমার ভাইয়ের বাড়ির পাশেই আমার বাড়ি যে কোন মুহূর্তে আমাকে হত্যা করতে পারে। তারা এ পর্যন্ত আমিসহ আমার আরো দুই ভাইকে কয়েকবার মারতে গেছে দেশীয় অস্ত্র নিয়ে। পাড়া-প্রতিবেশীদের কারণে বেঁচে গেছি আমরা। তাই আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশের আইনকে সর্বোচ্চ সম্মান জানিয়ে প্রশাসনের কাছে আমার নিরাপত্তা চাইছি সেই সাথে আমার মেঝ ভাই আহমদ কবিরসহ তার ছেলেদের শাস্তি দাবি করছি।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited