চট্টগ্রাম   রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

অস্ত্রের শক্তিই জাতীয় নিরাপত্তা নয়, প্রবৃদ্ধিও দরকার

আন্তর্জাতিক ডেস্ক    |    ১২:৩৫ পিএম, ২০২১-১২-১৪

অস্ত্রের শক্তিই জাতীয় নিরাপত্তা নয়, প্রবৃদ্ধিও দরকার

শুধু সামরিক শক্তিতে বলীয়ান হলেই কোনো দেশের জাতীয় নিরাপত্তা সুরক্ষিত হয় না, তা এতদিনে বুঝতে পারলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার মতে, জাতীয় নিরাপত্তা সুরক্ষিত করতে উন্নয়ন, সর্বাঙ্গীণ প্রবৃদ্ধি এবং আইনের শাসনও দরকার। সোমবার (১৩ ডিসেম্বর) ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত দুই দিনব্যাপী ‘মার্গাল্লা সংলাপ ২১’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ইমরান খান। সেখানেই এসব কথা বলেছেন তিনি।ইমরান বলেন, এতদিন পাকিস্তান সরকারের পুরো ধ্যানখেয়াল ছিল সামরিক শক্তির ওপর। কিন্তু জাতীয় নিরাপত্তা একটি সর্বাঙ্গীণ বিষয়। কারণ, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি না হলে কখনোই জাতীয় নিরাপত্তা থাকবে না এবং এটি ছাড়া কোনো দেশকেই নিরাপদ বলা যায় না।তিনি আরও বলেন, জনসংখ্যার ছোট একটি অংশ যদি ক্রমাগত ধনী হয় এবং বাকিরা পেছনে পড়ে থাকে, তাহলে কোনো দেশ নিরাপদ হতে পারে না। একই কথা প্রযোজ্য একটি নির্দিষ্ট এলাকা বা দুই-তিনটি শহর উন্নয়নশীল, আর দেশের অন্য অংশ পিছিয়ে থাকার ক্ষেত্রেও।পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, অসম উন্নয়ন ও অবিচারের বিরুদ্ধে মানুষের রুখে দাঁড়ানো সবসময়ই সহিংসতার কারণ হয় এবং এটি জাতীয় নিরাপত্তার অন্যতম প্রধান সমস্যা। আমাদের ন্যায়সঙ্গত এবং সর্বাত্মক উন্নয়নের পথে যেতে হবে। একইভাবে, মানব উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সেদিকেও মনোযোগ দিতে হবে।তার মতে, উন্নয়নশীল বিশ্ব পিছিয়ে পড়ছে মূলত আইনের শাসন এবং দুর্নীতির কারণে। সেখানে গবেষণারও অভাব রয়েছে। গবেষণার মাধ্যমে মৌলিক চিন্তাভাবনা বেরিয়ে আসে। এটি ছাড়া মৌলিক চিন্তাভাবনা বিকশিত হয় না এবং এই চিন্তাপ্রক্রিয়া এগিয়ে নিতে সাহায্য করে বিতর্ক।এদিন আফগান ইস্যুতে মার্কিন প্রশাসনকেও একহাত নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তার দাবি, আফগানিস্তানে ভুল করেছে যুক্তরাষ্ট্র, আর তার খেসারত দিচ্ছে হচ্ছে পাকিস্তানকে।ইমরান খানের অভিযোগ, আফগানিস্তান যুদ্ধে মার্কিনিদের সমর্থন করায় যে দেশটি (পাকিস্তান) সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে, তাদের ওপরই ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। অথচ পাকিস্তান ছাড়া মার্কিনিদের অন্য কোনো মিত্রের ৮০ হাজার মানুষ হতাহত হয়নি, ৩০-৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়নি এবং জাতীয় অর্থনীতিতে ১০ হাজার কোটি ডলারের বেশি ক্ষতি হয়নি। তবুও গত ১০-১৫ বছর ধরে পশ্চিমা মিডিয়াগুলো পাকিস্তানের ‘আত্মত্যাগকে’ কৃতিত্ব দেয়নি, বরং অপমান করা হয়েছে যে, তারা ‘ডাবল গেম’ খেলছে। এটি সম্পূর্ণ ভুল। যুক্তরাষ্ট্রের ব্যর্থতার জন্য পাকিস্তানকে বলির পাঁঠা বানানো হয়েছে।

রিটেলেড নিউজ

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

হিন্দুত্ববাদী অপরাজনীতির শিকার হয়ে তীব্র পানি সংকটে কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনি

হিন্দুত্ববাদী অপরাজনীতির শিকার হয়ে তীব্র পানি সংকটে কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনি

অনলাইন ডেস্ক: : কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনিতে প্রায় এক মাস ধরে পানির সরবরাহ বন্ধ রেখেছে হিন্দু্...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর