শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৫:০৭ পিএম, ২০২২-০২-১৫
মহড়া শেষে ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার কিছু সেনাকে ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানায়, দেশজুড়ে ব্যাপক পরিসরে সামরিক মহড়া চলছে। তবে দক্ষিণ ও পশ্চিমের সামরিক জেলাগুলো তাদের মহড়া
শেষ করেছে ও ঘাঁটিতে ফিরে আসতে শুরু করেছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সতর্ক করে জানায়, রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে আক্রমণ করতে পারে। এর মধ্যেই রাশিয়ার পক্ষ থেকে সেনা ফিরিয়ে নেওয়ার খবর এলো।
রাশিয়া শুরু থেকেই জানিয়ে আসছে ইউক্রেনে হামলা করার কোনো পরিকল্পনা তাদের নেই। তবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেন, এ বক্তব্য প্রমাণ করতে হলে মস্কোকে অবশ্যই
ইউক্রেন সীমান্ত থেকে পূর্ণ মাত্রায় সেনা প্রত্যাহার করতে হবে।
ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। সে কারণেই যুদ্ধের আশঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে বিভিন্ন দেশ।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, এস্তোনিয়াসহ ডজনখানেক দেশ তাদের নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে।
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনিতে প্রায় এক মাস ধরে পানির সরবরাহ বন্ধ রেখেছে হিন্দু্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited