শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৩:০২ পিএম, ২০২২-০২-১৭
আনন্দমুখর বিয়েবাড়িতে হঠাৎ শুরু হয়েছে শোকের মাতম। ভারতে স্ল্যাব ভেঙে কুয়ায় পড়ে একসঙ্গে মারা গেছেন ১৩ জন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে বেশ কয়েকজন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উত্তর প্রদেশের কুশিনগর জেলায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এনডিটিভি জানিয়েছে, বিয়েবাড়িতে কয়েকজন মিলে একটি পুরোনো কুয়ার স্ল্যাবের ওপর বসেছিলেন। হঠাৎ স্ল্যাব ভেঙে কুয়ার ভেতরে পড়ে যান তারা। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ায় হয়। সেখানে ১৩ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
ঘটনার পর হাসপাতালে বিয়েবাড়ির সাজগোজে থাকা হতাহতদের স্বজনদের মাতম করতে দেখা গেছে। জেলা ম্যাজিস্ট্রেট এস রাজালিঙ্গম স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, আমরা খবর পেয়েছি, দুর্ঘটনাক্রমে একটি কুয়ায় পড়ে ১১ জন মারা গেছেন, আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বাড়িতে বিয়ের অনুষ্ঠানের সময় কিছু লোক ওই কুয়ার স্ল্যাবের ওপর বসে ছিলেন। ভারের কারণে স্ল্যাবটি ভেঙে পড়ে।
পরে গোরখপুর জোনের এডিজি অখিল কুমার বার্তা সংস্থা এএনআই’কে জানিয়েছেন, মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮টার দিকে কুশিনগরের নেবুয়া নৌরাঙ্গিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের জন্য পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।এ ঘটনায় গভীর শোক ও ভুক্তভোগী পরিবারের জন্য সমবেদনা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনিতে প্রায় এক মাস ধরে পানির সরবরাহ বন্ধ রেখেছে হিন্দু্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited