শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৩:০৭ পিএম, ২০২২-০৩-১২
প্রথম টেস্টে ম্যাড়ম্যাড়ে ড্র। করাচিতে আজ (শনিবার) থেকে শুরু দ্বিতীয় টেস্টটি এগিয়ে যাওয়ার লড়াই দুই দলের। এমন সমীকরণের ম্যাচে টস জিতেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। পাকিস্তানকে ফিল্ডিং দিয়ে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়া তাদের দলে একটি পরিবর্তন এনেছে। জশ হ্যাজেলউডের জায়গায় আজ টেস্ট অভিষেক হচ্ছে ২৮ বছর বয়সী লেগস্পিনার মিচেল সোয়েপসনের।
পাকিস্তান দলে এসেছে দুটি পরিবর্তন। বাদ পড়েছেন ইফতিখার আহমেদ আর নাসিম শাহ। তাদের বদলে একাদশে ঢুকেছেন ফাহিম আশরাফ আর হাসান আলি।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স কারে (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল সোয়েপসন, নাথান লিয়ন।
পাকিস্তান একাদশ
ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, আজহার আলি, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নোমান আলি, সাজিদ খান, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি।
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ৪ ͯ ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে কাল যুক্তরাষ্ট্রকে প্যারিস গেমসে প্রথম স্বর্ণপদক উপহার দিয়েছে যু...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited