শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:৩৩ এএম, ২০২১-০৭-৩১
কক্সবাজার শহরে বাচামিয়ার ঘোনা এলাকায় মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন হতভাগা বাবা আবদু রহিম (৬০)।
শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টায় পৌরসভার শহরের ৭ নম্বর ওয়ার্ডস্থ বাচামিয়া ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপ-পুলিশ পরিদর্শক জিয়া উদ্দিন জিয়া।
স্থানীয়রা জানান, আয়ুব দীর্ঘদিন ধরে নেশা করতেন। শুক্রবার সন্ধ্যায় নেশা করে পরিবারের কলহের সৃষ্টি করে। তার স্ত্রী জোসৎনা আক্তারকে মারধর করেন। এসময় তার বাবা বাধা দিলে আয়ুব ছুরি দিয়ে তার বাবাকে আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার তদন্তের দায়িত্ব পাওয়া জিয়া উদ্দিন জিয়া বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আইয়ুব পলাতক রয়েছেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার অভিযান চালছে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শি...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited