চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কিয়েভ অভিমুখে রাশিয়ার ৬৫ কিলোমিটার দীর্ঘ সাঁজোয়া বহর

আন্তর্জাতিক ডেস্ক    |    ১২:০২ পিএম, ২০২২-০৩-০১

কিয়েভ অভিমুখে রাশিয়ার ৬৫ কিলোমিটার দীর্ঘ সাঁজোয়া বহর

ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের লক্ষ্যে রাশিয়া বিশাল সাঁজোয়া বহর পাঠিয়েছে বলে খবর পাওয়া গেছে। ম্যাক্সার টেকনোলজিস কোম্পানি কৃত্রিম উপগ্রহ থেকে তোলা কয়েকটি ছবি পাঠিয়েছে এবং তাতে দেখা যাচ্ছে রাশিয়ার সেনাবাহিনীর ৬৫ কিলোমিটার দীর্ঘ একটি সাঁজোয়া বহর কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে।

এর আগে গণমাধ্যমগুলো খবর দিয়েছিল, রাশিয়ার সৈন্যরা কয়েকবার কিয়েভে ঢুকতে ব্যর্থ হয়েছে এবং ইউক্রেন এসব ব্যর্থ প্রচেষ্টায় রাশিয়ার হাজার হাজার সৈন্যকে হত্যার দাবি করেছে। পশ্চিমা গণমাধ্যম রাশিয়ার বহু ট্যাংক ও সাঁজোয়া যানের ধ্বংসাবশেষের ছবিও প্রকাশ করেছে।ম্যাক্সার টেকনোলজিস রুশ সামরিক বহরের ছবি প্রকাশ করে বলেছে, রাজধানী কিয়েভের উত্তরে অবস্থিত ইভানকিভ শহরের নিকটবর্তী একটি মহাসড়ক থেকে এই ছবি তোলা হয়েছে।

কিয়েভের উত্তরে অবস্থিত ইভানকিভ শহরের নিকটবর্তী একটি মহাসড়ক থেকে এই ছবি তোলা হয়েছে
এর আগে বেলারুশ সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম পর্বের শান্তি আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। রাশিয়া বলেছে, এতে উভয় পক্ষ আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। দু’এক দিনের মধ্যে আবার তারা আলোচনায় বসবে। সোমবার স্থানীয় সময় দুপুর ১টার একটু আগে উভয় পক্ষের প্রতিনিধিরা বেলারুশে আলোচনায় বসেন। দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে ওই আলোচনা চলে। আলোচনা শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা পরামর্শের জন্য নিজ নিজ রাজধানীতে ফিরে গেছেন।

গত বৃহস্পতিবার সকালে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। পূর্ব ইউরোপে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিস্তার রোধ এবং ইউক্রেনকে এই জোটে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা প্রতিহত করতেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির এই সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর