শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৫:৩৪ পিএম, ২০২৪-০২-২৭
দিল্লির অনুরোধে রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় সহায়ককর্মীদের অব্যাহতি দিয়েছে রাশিয়া। আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়।
বিবৃতিতে জানানো হয় ভারত অগ্রাধিকার ভিত্তিতে রুশ সেনাবাহিনীতে কাজ করা সকল নিরাপত্তা সহায়কদের অব্যাহতি দেওয়ার ব্যাপারে দেশটির সরকারের সঙ্গে দেনদরবার চালিয়ে যাবে।
একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন মতে, বেশকিছু ভারতীয় নাগরিক রুশ সেনাবাহিনীতে সহায়ককর্মী হিসেবে কাজ করছেন, কিছু কিছু যুদ্ধক্ষেত্রে যাদের অনেক সময় রুশ সেনাদের সঙ্গে যুদ্ধ করতে বাধ্যকরা হচ্ছে। খবর এনডিটিভি
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংবাদমাধ্যমে কিছু ভুল রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়রা অব্যাহতি চাইছেন। এই ধরনের সকল কেইস দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে মস্কোর ভারতীয় দূতাবাস গুরুত্ব সহকারে রুশ কর্তৃপক্ষের নিকট বিষয় গুলো তুলে ধরেছে এবং দিল্লিতে অবস্থানরত রুশ দূতাবাসেও বিষয় গুলো অবহিত করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধির জেসোয়াল জানান, এই প্রক্রিয়ায় বেশকিছু ভারতীয় নাগরিক রুশ সেনাবাহিনী থেকে অব্যাহতি পেয়েছেন। দিল্লি এবং মস্কো এই ক্ষেত্রে একত্রে কাজ করছে এবং ইউক্রেনের সংঘাত প্রবণ অঞ্চল গুলো থেকে ভারতীয় সহায়ককর্মীদের দূরে রাখতে রাশিয়াকে অনুরোধও জানানো হয়েছে। আমরা সকল ভারতীয়দের সংঘাত প্রবণ অঞ্চল গুলো থেকে দূরে থাকার অনুরোধ জানাই।
এর আগে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) নেতা আসাদউদ্দিন ওয়াইসি ভারতীয়দের উদ্ধারের জন্য মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে (এমইএ) অনুরোধ করেছিলেন।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited