চট্টগ্রাম   রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কক্সবাজারে টেলিভিশন সাংবাদিকদের সাংগঠনিক ঐক্যের প্রত্যয়

টিভি জার্নালিস্ট এসোসিয়েশন বিশেষ সাধারণ সভায় নতুন উদ্দীপনা

আমাদের ডেস্ক :    |    ০৮:৪৪ পিএম, ২০২৬-০৭-০৪

কক্সবাজারে টেলিভিশন সাংবাদিকদের সাংগঠনিক ঐক্যের প্রত্যয়


সংবাদ বিজ্ঞপ্তি
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন জেলা কক্সবাজারে টেলিভিশন সাংবাদিকদের পেশাগত ঐক্য, দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে কক্সবাজারের একটি তারকামানের হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বাংলাভিশনের স্টাফ রিপোর্টার মোরশেদুর রহমান খোকন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আমানুল হক বাবুল।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এনটিভির স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু। এছাড়াও বক্তব্য রাখেন আরটিভির প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, এটিএন বাংলার মোয়াজ্জেম হোসাইন শাকিল, এসএ টেলিভিশনের আহসান সুমন, একাত্তর টেলিভিশনের কামরুল ইসলাম মিন্টু, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের তৌফিকুল ইসলাম, মাই টিভির শাহ আলম শান্ত, চ্যানেল নাইনের শেখ সেলিম, চ্যানেল এস-এর ব্যুরো প্রধান মো. আয়াছ রনি, চ্যানেল ওয়ানের এফ এম সুমন, দেশ টিভির আব্দুর রহমান, চ্যানেল টোয়েন্টিফোরের আজিম নিহাদ, আনন্দ টিভির এস্তে ফারুক, জিটিভির ওমর ফারুক হিরু, নিউজ টোয়েন্টিফোরের ইরফান উল হাসান, এটিএন নিউজের অর্পণ বড়ুয়া, স্টার নিউজের মুহিবুল্লাহ মুহিবসহ সংগঠনের সদস্যরা।

এছাড়াও যমুনা টেলিভিশনের এহসান আল কুতুবী, বিজয় টিভির এ এইচ সেলিম উল্লাহ, দীপ্ত টিভির হারুনুর রশীদ, এখন টিভির মুহাম্মদ মোরশেদ, গ্লোবাল টিভির রহিদুল কবির, গ্রিন টিভির আবদুল্লাহ খান, নাগরিক টিভির সাইফুল ইসলাম, মোহনা টিভির আবছার করিব আকাশ, এশিয়ান টিভির মিজানুর রহমানসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রায় ৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কক্সবাজারের টেলিভিশন সাংবাদিকদের একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলাই সংগঠনের মূল লক্ষ্য। পেশাগত দক্ষতা, নৈতিক সাংবাদিকতা, পারস্পরিক সহযোগিতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন জেলা কক্সবাজারের সম্ভাবনা, উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও ইতিবাচকভাবে তুলে ধরতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তারা আরও বলেন, স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। তাই সাংবাদিকদের নিরাপদ ও নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা এবং মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত রাখা সময়ের দাবি। একই সঙ্গে সকল টেলিভিশন সাংবাদিকের সক্রিয় অংশগ্রহণে সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও কল্যাণমুখী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, গঠনতন্ত্র বাস্তবায়ন, সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণের আয়োজন, কল্যাণমূলক কার্যক্রম বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে আয়োজিত মধ্যাহ্নভোজে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সহ-সভাপতি এম আর মাহবুব এবং জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল হক শারেকসহ অতিথিরা অংশগ্রহণ করেন।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত


আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত


সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত


আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত


রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর