চট্টগ্রাম   রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

‘প্রথমবারের মতো পাল্টা বাহিনী মোতায়েন করছে ন্যাটো’

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৮:১৫ পিএম, ২০২২-০২-২৬

‘প্রথমবারের মতো পাল্টা বাহিনী মোতায়েন করছে ন্যাটো’

ন্যাটো প্রধান জেনস স্টলেনবার্গ শুক্রবার বলেছেন, রাশিয়ার ইউক্রেন আগ্রাসন মোকাবেলায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে ন্যাটো জোট এই প্রথমবারের মতো দ্রুত পাল্টা ব্যবস্থা গ্রহণের মতো বাহিনী মোতায়েন করছে। খবর এএফপি’র। ন্যাটো নেতাদের অংশগ্রহণে এক ভিডিও সম্মেলনের পর স্টলেনবার্গ বলেন, ‘বর্তমানে একটি ঘোলাটে পরিস্থিতি বিরাজ করছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইউক্রেন বাহিনী সাহসিকতার সাথে লড়াই করে যাচ্ছে এবং তারা সত্যিকার অর্থে আগ্রাসী রুশ বাহিনীর ক্ষতি সাধনে পারদর্শিতা দেখাতে সক্ষম হচ্ছে।’ তিনি বলেন,  ব্যাপক পরিসরে রাশিয়ার ‘ইউক্রেন আগ্রাসন চলছে। তারা রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে এবং মস্কো বলেছে, ইউক্রেন সরকারের পরিবর্তন করা হচ্ছে তাদের উদ্দেশ্য।’ স্টলেনবার্গের সতর্ক বাণী হচ্ছে, ক্রেমলিনের আগ্রাসন নন-ন্যাটো সদস্য দেশ ইউক্রেনের পাশের ইউরোপের সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে এক ‘নতুন স্বাভাবিক’ হুমকি সৃষ্টি করেছে।স্টলেনবার্গ বলেন, ‘আমরা ইতোমধ্যে আমাদের বাধা ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছি।’

‘গতকাল, ন্যাটোর মিত্র দেশগুলো আমাদের প্রতিরক্ষা পরিকল্পনা কার্যকর করেছে। এর ফলে, আমরা আমাদের অবস্থান আরো জোরদারে এবং যে কোন দৈবঘটনা দ্রুত মোকাবেলায় স্থল, নৌ ও আকাশ সীমান্তে ন্যাটো রেসপঞ্জ ফোর্স (এনআরএফ)’র বিভিন্ন শক্তি মোতায়েন করছি।’ ইউক্রেনের বিরুদ্ধে ক্রেমলিনের আগ্রাসন শুরুর পর পূর্বাঞ্চলীয় সদস্য দেশগুলোতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মিত্র দেশগুলোর হাজার হাজার সৈন্য পৌঁছেছে। স্টলেনবার্গ বলেন, ‘আমরা শতাধিক যুদ্ধবিমান সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছি এবং ৩০টির বেশি আলাদা স্থানে তা পরিচালনা করা হচ্ছে। তাছাড়া একেবারে উত্তরাঞ্চল থেকে ১২০টির বেশি জাহাজ ভূমধ্যসাগরে পাঠানো হচ্ছে।’ কোথায় পাল্টা বাহিনী পাঠানো হচ্ছে সে ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি। তিনি বলেন, এটি ন্যাটোর শীর্ষ কমান্ডারের ওপর ন্যস্ত রয়েছে।

রিটেলেড নিউজ

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

হিন্দুত্ববাদী অপরাজনীতির শিকার হয়ে তীব্র পানি সংকটে কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনি

হিন্দুত্ববাদী অপরাজনীতির শিকার হয়ে তীব্র পানি সংকটে কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনি

অনলাইন ডেস্ক: : কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনিতে প্রায় এক মাস ধরে পানির সরবরাহ বন্ধ রেখেছে হিন্দু্...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর