শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৪১ এএম, ২০২১-০৯-২৮
কুতুবদিয়ার শীর্ষ সন্ত্রাসী মামুনুর রশিদ প্রকাশ মামুন (২৫) গত ২৩ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম মেট্টো পতেঙ্গা মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা এলাকা থেকে অস্ত্রসহ তাকে আটক করেছে।
মামুনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় ১৯/২০২১ (তাং- ২৩সেপ্টেম্বর/২১) মামলা রুজু হয় বলে পতেঙ্গা থানার ওসি কবির আহমদ নিশ্চিত করেন।
আটক মামুন লেমশীখালী ইউনিয়নের
৯ নং ওয়ার্ডের মৃত নাছির উদ্দিনের ছেলে এবং উক্ত ওয়ার্ডের ভোটার বলে জানা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ছদ্মনাম করিম বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী মামুন বিভিন্ন সময় তার সাঙ্গোপাঙ্গ নিয়ে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে। সে এলাকার বাইরে ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত।
এদিকে তার স্বীকারোক্তি মতে গত ২০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ছিদ্দিক হাজী পাড়া ভোট কেন্দ্রে জনৈক শহিদুল্লা মেম্বার প্রার্থীর ভাড়াটে অস্ত্রধারী কিলার হিসেবে সন্ত্রাসী মামুন দায়িত্ব পালন করেন।
জানা যায় কুতুবদিয়া লেমশীখালীর একসময়ের জাতীয় পার্টির নেতা ছিলেন শহীদুল্লাহ। বর্তমানে হাইব্রিড আওয়ামী লীগ নেতা পরিচয়ে মামুনদেরমত ভাড়াটে সন্ত্রাসীদের ব্যবহার করছে বলে অভিযোগ এলাকাবাসীর।
পতেঙ্গা থানা পুলিশ আটক মামুনের দেয়া ঠিকানা সঠিক আছে কিনা তা জানার জন্য কুতুবদিয়া থানাকে অবহিত করলে থানার এ এস আই আমান তার দেয়া ঠিকানা স্হলে গিয়ে সঠিক তথ্য পেয়েছেন বলে নিশ্চিত করেন।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited