শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৮:০৪ পিএম, ২০২৪-০৭-২৭
অবরুদ্ধ মধ্যগাজা উপত্যকায় হামাসসহ অন্যান্য প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ জুলাই) ফিলিস্তিনের বার্তা সংস্থা সামা নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বিকালে গাজা উপত্যকায় প্রতিরোধ বাহিনীগুলোর সঙ্গে সংঘর্ষে ওই দুই সেনা নিহত হন।
ইহুদিবাদী মিডিয়াও ঘোষণা করেছে যে, এই সংঘর্ষে কয়েকজন ইহুদি সেনা আহত হয়েছেন। যদিও তাদের সংখ্যা উল্লেখ করা হয়নি।
ইসরায়েলের সামরিক পরিসংখ্যান অনুসারে, গত বছরের ৭ অক্টোবর -এ গাজা উপত্যকায় সংঘাত শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৬৮৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এবং ৪ হাজার ২১৩ জন আহত হয়েছেন।
অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবকে লঙ্ঘন করে চলেছে ইসরায়েল। গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর ক্রমাগত নৃশংস হামলার মধ্যদিয়ে নেতানিয়াহু প্রশাসন আন্তর্জাতিক নিন্দার মুখে পড়ে।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত ৯ মাসে গাজায় দখলদার সেনাদের জল, স্থল ও আকাশপথের ভয়াবহ গণহত্যায় প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ৯০ হাজারের বেশি মানুষ।
অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর নির্বিচারে বোমা বর্ষণের ফলে গত চার দিনে পৌনে দুই লাখেরও বেশি ফিলিস্তিনি দক্ষিণ গাজার খান ইউনিস শহরের আশপাশের এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন।
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনিতে প্রায় এক মাস ধরে পানির সরবরাহ বন্ধ রেখেছে হিন্দু্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited