শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৫১ পিএম, ২০২২-০৩-০৫
গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।
শনিবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বিজিবি প্রধান সাকিল আহমেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু এই বাহিনীকে তৈরি করেছিলেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাহিনীকে ত্রিমাতিৃক এবং নবজীবন দান করেছেন।
তিনি আরও বলেন, মহান স্বাধিনতা যুদ্ধে এই বাহিনীর দুইজন বীর শ্রেষ্ঠসহ ৮১৭ জন সদস্য শহিদ হয়েছেন।
জাতির পিতার সোনার বাংলা গড়ে তোলার অগ্রযাত্রায় শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাসহ দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিজিবি প্রধান।
এ সময় বিজিবি ঊর্ধ্বতন কর্মকর্তারা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম হেদায়েতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : টেকনাফে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : উত্তরের পঞ্চগড় থেকে দক্ষিণ-পূর্বের সীমান্ত শহর কক্সবাজার— দেশের দুই প্রান্তকে সরাসরি এক সুতোয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited