শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:০৪ পিএম, ২০২২-০৫-২৩
আফগানিস্তানে নারীদের মুখ ঢেকে টেলিভিশনের পর্দায় আসার নিয়ম কার্যকর হতে শুরু করেছে। এর আগে দেশটির তালেবান সরকার এ নিয়ম জারি করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, নিয়মটি কার্যকরের ঘোষণা আসে গত বৃহস্পতিবার। সে সময় হাতে গোনা কয়েকটি গণমাধ্যম আদেশটি কার্যকর করে। কিন্তু রোববার (২২ মে) আফগানিস্তানের প্রায় সব নারী টিভি উপস্থাপক মুখ ঢেকে টেলিভিশনের পর্দায় আসেন। কারণ তালেবানের ভাইস অ্যান্ড ভার্চু মন্ত্রণালয় আদেশটি এরই মধ্যে কঠোরভাবে কার্যকর করা শুরু করেছে।
এর আগে তালেবানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় ঘোষণা করে যে, নীতিটি চূড়ান্ত ও এ বিষয়ের ওপর কোনো আলোচনা হবে না।
আফগানিস্তানের টোলোনিউজের উপস্থাপক সোনিয়া নিয়াজি বলেন, এটি আমাদের ওপর চাপিয়ে দেওয়া একটি বাইরের সংস্কৃতি। এর মাধ্যমে আমাদের মুখোশ পরতে বাধ্য করা হচ্ছে। নিয়মটি অনুষ্ঠান উপস্থাপনা করার সময় সমস্যা তৈরি করতে পারে বলেও জানান তিনি।
নিয়াজি বলেন, এই প্রথমবারের মতো মুখ ঢেকে পর্দায় এলাম। এসময় কিছুতেই স্বস্তি পাওয়া যায় না।
তাছাড়া স্থানীয় একটি টেলিভিশনের কর্মকর্তা জানান, তার অফিসে তালেবানের নির্দেশ এসেছে গত সপ্তাহে। তবে রোববার থেকে নিয়মটি কঠোরভাবে বাস্তবায়ন করছে সরকার।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited