শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:১৮ পিএম, ২০২৬-১১-২৩
ওয়াজেদুল হক মণি :
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সৎ ভাইয়ের হামলায় হাজী মুহিব্বুল্লাহ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) সকাল ৯ঘটিকায় ইউনিয়নের খোন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নেচার উল্লাহকে (পিতা: মৃত খলিলুর রহমান) আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
নিহত হাজী মুহিব্বুল্লাহ একই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে এবং এক পুলিশ সদস্যের বাবা।
নিহতের স্ত্রী জোসনা আক্তারের ভাষ্য অনুযায়ী, রবিবার সকাল ৯টার দিকে ঘরের একপাশের দেয়াল ভাঙার শব্দ শুনে তাঁরা এগিয়ে যান। সেখানে নেচার উল্লাহকে দেয়াল ভাঙতে দেখে বাধা দিলে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নেচার উল্লাহ হাতে থাকা হাতুড়ি ফেলে দিয়ে ইট ছুঁড়ে মারেন, যা জোসনা আক্তারের হাতে লেগে পেছনে থাকা স্বামী মুহিব্বুল্লাহর গায়ে আঘাত হানে। এরপর নেচার উল্লাহ নিচে নেমে জোসনা আক্তারকে ঘুষি মারেন এবং মুহিব্বুল্লাহর ওপর ঝাঁপিয়ে পড়েন। জোসনা আক্তারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে নেচার উল্লাহ পালানোর চেষ্টা করেন।
পালানোর সময় স্থানীয়রা নেচার উল্লাহকে ধরে বেঁধে রাখেন। পরে কুতুবজোম ইউনিয়নের দফাদার ও গ্রাম পুলিশের উপস্থিতিতে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গুরুতর আহত অবস্থায় মুহিব্বুল্লাহকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রবিবার রাত ১০ ঘটিকায় খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
নিহতের স্ত্রী জোসনা আক্তার এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে নেচার উল্লাহর ভাইদেরসহ অভিযুক্ত নেচার উল্লাহর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : মিছবাহ উদ্দিন : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের আমির হিসেবে পুনর্নà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চà...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : হাসিনুর রহমান সানি : বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : হাসিনুর রহমান সানি : খাদ্যে ভেজাল রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে শনিবার (১৪ নভেম্বর) পরিচà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited